
যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯/১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে, সাইদ হিউস্টনের তার অ্যাপার্টমেন্ট থেকে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন। টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি আলমদার হামদানি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাইদের শৈশবকাল কেটেছে লেবাননে। পরে ১৪ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত সপ্তাহে সাইদকে গ্রেপ্তার করে। ২০১৭ সাল থেকে তিনি হিউস্টন জয়েন্ট টেররিস্ট টাস্কফোর্সের নজরদারিতে ছিলেন। এফবিআই এজেন্টরা তাঁকে গ্রেপ্তারের সময় সাইদ তাঁর ফোন মাটিতে আছড়ে ভেঙে ফেলেন এবং ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে চেপে ধরতে হয়।
সাইদের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে আইএসআইএসের পক্ষে ছবি ও বার্তালাপ পাওয়া গেছে এবং সন্ত্রাসী সংগঠনের প্রচারণা কার্যক্রমে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও মিলেছে। আলমদার হামদানি জানান, সাইদ বিভিন্ন প্রোপাগান্ডা ভিডিও-ছবি তৈরি ও সম্পাদনা করতেন।
এফবিআই জানিয়েছে, বছরের পর বছর নজরদারিতে রাখার পর দেখা গেছে—সাইদের আচরণ ক্রমেই সহিংসতার দিকে ঝুঁকেছে। বিশেষ করে গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডগলাস উইলিয়ামস জুনিয়র জানান, সাইদ হিউস্টনে বিস্ফোরক ব্যবহার করে গণহত্যার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন।
এফবিআই এজেন্ট আরও জানান, ‘সাইদ তাঁর বাড়ি আইএসআইএস সদস্যদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে প্রস্তাব করেছিলেন এবং প্রয়োজনীয় সম্পদ পেলে ৯ / ১১ স্টাইলের হামলা চালাবেন বলে বড়াই করেছিলেন।’
সাইদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও উইলিয়ামস জানান। আদালতের নথি অনুযায়ী, সাইদ এফবিআইয়ের গোপন একটি সূত্রকে বলেছিলেন যে, তিনি আত্মঘাতী বোমা ব্যবহার করবেন। সেই এজেন্টকে সাইদ বলেছিলেন, ‘আমি যদি চাইতাম, তাহলে খুব সহজেই হতো। দাড়ি চেঁচে, চুল কাটিয়ে সামরিক ইউনিফর্ম পরতাম, ভেতরে গিয়ে বোতাম টিপে দিতাম। সবাই গ্রিল করা মাংসে পরিণত হতো।’
আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়, সাইদ তাঁর বাড়িতে পরিকল্পিত এক হত্যাচেষ্টার জন্য আইএসআইএস সদস্যদের আশ্রয় দিতে চেয়েছিলেন। এই দলটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার চেষ্টা করেছিল।

মিয়ানমারের জান্তা বাহিনীর প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং গত শনিবার ভারতে পৌঁছান। এ সময় ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ দেশটি তাঁকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানায়। প্রেসিডেন্ট হওয়ার পর এটি মিনের প্রথম বিদেশ সফর। পাঁচ দিনের এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
২৭ মিনিট আগে
ইরান দ্রুততার সঙ্গে মাটিচাপা পড়ে যাওয়া অস্ত্রভান্ডারগুলো পুনরুদ্ধার করেছে। ফলে দেশটি এখন আবারও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের দিকে আবারও অনেক বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার অবস্থানে পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণভিত্তিক কৌশলের সীমাবদ্ধতাও সামনে এনেছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের বাতাস হঠাৎই বারুদের গন্ধে আবারও ভারী হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইরানের একটি শহর ও একটি গুরুত্বপূর্ণ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, ইসরায়েল যখন লেবাননের অভ্যন্তরে দখল বিস্তৃত করতে ব্যস্ত, তখনই দেশটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবার কুয়েতও জানিয়েছে, তারা তাদ
২ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ গতকাল রোববার বলেছেন, ভারত যেমন নেপালের ভূখণ্ড দখল করেছে, তেমনি নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। তিনি দুই দেশের এই সীমান্ত বিরোধের মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সম্পৃক্ততারও আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে