
খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনই বলেছেন, ইসরায়েলে ইরানি আক্রমণ অত্যাসন্ন। একই সঙ্গে তিনি ইরানকে ইসরায়েলে আক্রমণ না করতে সতর্ক করে দিয়েছেন। এ ছাড়া ইসরায়েলকে সম্ভাব্য ইরানি আক্রমণ থেকে রক্ষায় তৎপর হয়েছে হোয়াইট হাউস। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র সিএনএনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, ইসরায়েলের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে যেকোনো দিন এবং এ ক্ষেত্রে ইসরায়েলকে এসব হামলা মোকাবিলায় সহায়তা করতে হোয়াইট হাউস তৎপর হয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, বর্তমান উত্তেজনাপূর্ণ ও অস্থির পরিবেশে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেকোনো সময় ‘বিস্ফোরিত’ হতে পারে বলে আশঙ্কা করছে বাইডেন প্রশাসন। এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাইডেন প্রশাসন প্রস্তুত।
এদিকে, গতকাল শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইসরায়েলে ইরানের হামলা দেরিতে নয়, খুব শিগ্গিরই হবে।’ এই অবস্থায় তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘তেহরানের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, (ইসরায়েলে হামলা) চালিও না।’
গত বছরের অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বই আশঙ্কা করছিল যে, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র এ ধরনের পরিস্থিতি এড়াতে শুরু থেকেই তৎপর থাকলেও দেশটি সব সময়ই ইসরায়েলের পক্ষ নিয়েছে সব পরিস্থিতিতেই।
এর আগে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্যের মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছিল, ইসরায়েলের মাটিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
তারও আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্র দেশগুলো মনে করছে, ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা অত্যাসন্ন। এ ক্ষেত্রে ইসরায়েলের সরকারি ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান।
আরও পড়ুন:

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
১ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৯ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৯ ঘণ্টা আগে