ইরান যদি তাদের বিপ্লবী গার্ড বাহিনীর লাগাম টানার ব্যাপারে আশ্বাস দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিদেশি সন্ত্রাসী সংগঠনের কালোতালিকা থেকে এই বাহিনীকে বাদ দেবে—এমন চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান কী ধরনের প্রতিশ্রুতি দিলে যুক্তরাষ্ট্র কালোতালিকা থেকে বাদ দেবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ২০১৯ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) কালোতালিকাভুক্ত করেছিলেন। তখন নিজের দল রিপাবলিকান পার্টির সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এখন ট্রাম্পের ওই সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র।
সেবারই প্রথমবারের মতো ওয়াশিংটন অপর একটি সার্বভৌম সরকারের সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে। আইআরজিসি ইরানের অন্যতম ক্ষমতাধর এক সংস্থা। সংস্থাটি ইরানের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি সশস্ত্র ও গোয়েন্দা বাহিনী নিয়ন্ত্রণ করে। তবে ওয়াশিংটনের অভিযোগ, আইআরজিসি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে।
এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস একাধিক সূত্রের বরাত দিয়ে বলেছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বাস্তবায়নের বিষয়ে চলমান অনানুষ্ঠানিক আলোচনায় অন্যতম শর্ত ছিল আইআরজিসির সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া। ওই চুক্তিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পারমাণবিক কর্মসূচি সীমিত করার অঙ্গীকার করেছিল ইরান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
৪ ঘণ্টা আগে