
রাশিয়ার বিলিয়নিয়ার ও বিখ্যাত ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক রোমান আব্রামোভিচের দুটি বিমান জব্দ করার অধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি আদালত গত সোমবার যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া রোমান আব্রামোভিচের ওই দুটি বিমান জব্দ করতে পরোয়ানা জারি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক রাশিয়া এবং রাশিয়ার অলিগার্চদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় এই জব্দ করার অধিকার পেল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়া এবং রুশ অলিগার্চদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ম্যানহাটনের একটি ফেডারেল আদালত ওই পরোয়ানা জারি করে। আদালত জানিয়েছে, যেহেতু বিমান দুটি যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে তাই বিমান দুটি জব্দ করা প্রয়োজন। এর আগে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ থেকে আব্রামোভিচের ওই বিমান দুটির ব্যাপারে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেও আদালতের এই পরোয়ানা।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকার প্রায় ৩৫০ মিলিয়ন ডলার মূল্যের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং ৬০ মিলিয়ন ডলার মূল্যের গালফস্ট্রীম জি–৬৫০ ইআর বিমান দুটির দখল নিতে পারছিল না আইনি বাঁধার কারণে। কিন্তু আদালতের এই রায়ের মাধ্যমে সেই বাঁধা দূর হলো।
ওই কর্মকর্তা আরও বলেছেন, এই পরোয়ানা মূলত রোমান আব্রামোভিচকে ভয় দেখানোর জন্য যাতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আক্রমণ বন্ধ করার বিষয়ে প্রভাবিত করেন।
তবে এই বিষয়ে আব্রামোভিচের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আব্রামোভিচ বরাবরই তাঁর সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৩ ঘণ্টা আগে
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। তবে পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগোলে পুলিশি ব
৪ ঘণ্টা আগে