
যুক্তরাষ্ট্রে গত এক দিনে ১০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের বরাত দিয়ে এমনটি বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, গত ঢেউয়ের চেয়ে এবার এক দিনে তিনগুণ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। শুধু সোমবারই দেশটিতে ১০ লাখ রোগী শনাক্ত হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহে ১০০ মার্কিনির মধ্যে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আজ মঙ্গলবার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চার মাসে লক্ষাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এটি হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত এক দিনে যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৪২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে এটি সব রাজ্যের তথ্য অন্তর্ভুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে প্রায় চার মাসে লক্ষাধিক করোনা রোগী যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত বছরের ১৪ জানুয়ারি দেশটিতে প্রায় ১ লাখ ৪২ হাজারের বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। সর্বশেষ যুক্তরাষ্ট্রে লক্ষাধিক রোগী ভর্তি ছিল গত বছরের ১১ সেপ্টেম্বর।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটির হাসপাতালের তিন-চতুর্থাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সাতজনের মধ্যে একজন করোনা রোগী। যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৫০০-এর বেশি আইসিইউ শয্যা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ শয্যায় রোগী ভর্তি রয়েছে, যাদের মধ্যে এক-তৃতীয়াংশই করোনা রোগী।

শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
১ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে
সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারত সফর করবেন বলে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে