পর্নো তারকা সোফিয়া লিওন মারা গেছেন। গত ১ মার্চ নিজ অ্যাপার্টমেন্টে ২৬ বছর বয়সী এই তারকাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। গতকাল শনিবার সোফিয়ার সৎ বাবা মাইক রোমেরো খবরটি দেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
তহবিল গঠনের ওয়েবসাইট গোফান্ডমিতে সৎ বাবা রোমেরো সোফিয়ার মৃত্যুর কথা জানান। সোফিয়ার সৎকারের জন্য তহবিল গঠন করতে চেয়েছিলেন তিনি।
রোমেরো লেখেন, ‘তার (সোফিয়া) মা এবং পরিবারের পক্ষ থেকে দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমাকে আমাদের প্রিয় সোফিয়ার মৃত্যুর খবরটি জানাতে হচ্ছে। সোফিয়াকে আকস্মিকভাবে হারানো তার পরিবার এবং বন্ধুদের বিধ্বস্ত এবং মর্মাহত করেছে। সোফিয়ার জন্য শোক ও বিচার চাওয়ার কঠিন প্রক্রিয়ার সঙ্গে পরিবারটি এখন আর্থিক সমস্যারও সম্মুখীন হচ্ছে—যার জন্য তারা প্রস্তুত ছিল না।’
মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় পুলিশের তদন্ত এখনো চলছে বলেও জানান তিনি।
সোফিয়া লিওনের মডেলিং এজেন্সি ১০১ মডেলিংও মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তারা বলেছে যে, সোফিয়া লিওনের অকাল এবং মর্মান্তিক মৃত্যুতে তাদের হৃদয় ভেঙে গেছে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মডেলিং এজেন্সিটি বলেছে, ‘সুন্দর হৃদয়ের মানুষ সোফিয়া আমাদের অনেককেই স্পর্শ করেছিল। সোফিয়া, আপনি জানুন যে, আমরা আপনাকে কতটা ভালোবাসি।’
মডেলিং এজেন্সিটি আরও বলেছে যে, সোফিয়া আত্মহত্যা করেননি। ঘরে ঢুকে হত্যা করা হয়েছে—এমন সন্দেহে তদন্ত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে ১৯৯৭ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন সোফিয়া লিওন। ১৮ বছর বয়সে তিনি পর্নোগ্রাফি শিল্পে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, তার সম্পত্তির পরিমাণ প্রায় ১ মিলিয়ন ডলার।
কাগনি লিন কার্টার, জেসি জেন এবং থাইনা ফিল্ডসের পর সোফিয়ার মারা যাওয়া এ বছর পর্নো শিল্পে চতুর্থ অকাল মৃত্যুর ঘটনা।

জার্মান দর্শনের দিকপাল এবং যুদ্ধোত্তর জার্মানির বিবেক হিসেবে পরিচিত অধ্যাপক ও দার্শনিক ইয়ুগেন হাবারমাস প্রয়াত হয়েছেন। আজ শনিবার জার্মানির স্টার্নবার্গে ৯৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর সাত দশকের দীর্ঘ বুদ্ধিবৃত্তিক চর্চা জার্মানির রাজনৈতিক ও সামাজিক বিবর্তনকে গভীরভাবে প্রভাবিত করেছে।
৬ ঘণ্টা আগে
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
৬ ঘণ্টা আগে
আমির খান অভিনীত বলিউড ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর কল্যাণে ‘র্যাঞ্ছো’ এখন পরিচিত নাম। সিনেমার ‘র্যাঞ্ছো’কে তাঁর বন্ধুরা ফিরে পায় একেবারে শেষে, অনেক খোঁজার পর। বন্ধুদের কল্যাণে তার জীবনে ফেরে প্রেমিকাও। কিন্তু বাস্তবের ‘র্যাঞ্ছো’র জীবন কিন্তু ছয় মাস ধরে আটকে আছে কারাগারের ছোট্ট ঘরে।
৭ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত ওই ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।
৭ ঘণ্টা আগে