পাকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মত দিয়েছেন, সমগ্র আফগানিস্তানকে উপেক্ষা করে হলেও একজন পাকিস্তানির মঙ্গলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই মাত্র একজন পাকিস্তানির নিরাপত্তার জন্য পুরো আফগানিস্তানকেও ধ্বংস করা যেতে পারে বলে মনে করেন তিনি।
আজ শুক্রবার খামা নিউজের এক প্রতিবেদনে আসিম মুনিরের মতামত তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সঙ্গে ওই আলোচনায় তিনি উল্লেখ করেছেন, পাকিস্তান গত ৫০ বছরে ৫০ লাখ আফগান নাগরিককে সহায়তা দিয়েছে। তবে নিজেদের সন্তানদের সুরক্ষায় কাউকে ছাড় দেবে না পাকিস্তান। মুনির বলেন, ‘যখন আমাদের বাচ্চাদের কথা আসে, আমরা তাদের তাড়া করব, যারা তাদের আক্রমণ করবে।’
বেলুচিস্তানে বিদ্রোহের জন্য দীর্ঘদিন ধরে আফগানিস্তানের প্রচ্ছন্ন সমর্থন এবং পাকিস্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দেশটির আন্তরিকতার অভাব রয়েছে উল্লেখ করে মুনির জানান, আফগানিস্তানই একমাত্র দেশ, যেটি স্বাধীনতার পর জাতিসংঘে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিল।
শিক্ষার্থীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে মুনির বলেন, ‘আমাদের জনগণ ইতিহাস পড়ে না।’ পরে আফগান শাসকদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের দিকে তাকাবেন না। আমরা সবকিছু এবং সবকিছু ত্যাগ করতে প্রস্তুত।’
তেহরিক-ই-তালিবান নামে পাকিস্তানের একটি সংগঠনের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তানের অস্বীকৃতির প্রেক্ষাপটে এসব মন্তব্য করেন আসিম মুনির। ধারণা করা হয়, এই সংগঠনটি আফগানিস্তান থেকে পরিচালিত হয়। তবে আফগানিস্তানের তালিবান সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে ২০২৩ সালের নভেম্বর থেকে ভয়ানক মানবিক সংকট এবং কঠোর শীতের পরিস্থিতির মধ্যেই আফগান শরণার্থীদের জোর করে দেশ থেকে বের করে দিচ্ছে পাকিস্তান কর্তৃপক্ষ। এই পদক্ষেপটি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার কর্মীদের কাছ থেকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
প্রায় ৪০ বছর ধরে একটি হত্যাকাণ্ড ঘিরে ছিল অমীমাংসিত রহস্য। ১৯৮৭ সালের সেই রাতে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে তখন কাঁদছিল তাঁর মাত্র ১৩ মাসের শিশুকন্যা ক্যাসি।
২২ মিনিট আগে
সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন ঘিরে নানা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের ফ্যাশন। সম্প্রতি পার্লামেন্ট চত্বর থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল হালকা নীল রঙের অ্যারি সিল্ক শাড়ি।
৪ ঘণ্টা আগে