
পাকিস্তানের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল সোমবার নির্বাচিত হন মরিয়ম নওয়াজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার ৩৭১ আসনবিশিষ্ট পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে ২২০ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন মরিয়ম নওয়াজ। তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নির্বাচিত সদস্যদের সদ্য যোগ দেওয়া দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিল এই ভোট বয়কট করেছে। মূলত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে অভিযোগ এনে ইমরান খানের দলসহ অন্যান্য বিরোধী দল এর বিরোধিতা করে আসছে।
এদিকে, বিরোধীরা মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া বয়কট করায় আক্ষেপ প্রকাশ করেছেন মরিয়ম নওয়াজ (৫০)। তিনি বলেছেন, ‘বিরোধীরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ না হওয়ায় আমি হতাশ।’
নওয়াজ শরিফের পরিবার থেকে চতুর্থ ব্যক্তি হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম। তাঁর আগে নওয়াজ শরিফ, নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ, শাহবাজের ছেলে হামজা এর আগে পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে নওয়াজ ও শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরিয়ম নওয়াজ ১৯৭৩ সালে জন্মগ্রহণ করলেও রাজনীতিতে অংশগ্রহণ করেন ২০১৩ সালে। তিনি তাঁর বাবার চার সন্তানের মধ্যে সবার বড়। রাজনীতিতে অংশগ্রহণের পরপরই বিশ্লেষকেরা ধারণা করতে থাকেন, নওয়াজের উত্তরসূরি হিসেবে তাঁরা ছেলেরা নন, মরিয়মই মনোনীত হবেন। মরিয়মের ভাইয়েরা এখন তাদের পারিবারিক ব্যবসা দেখভাল করছেন।
এর আগে ২০১৭ সালে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। তখন থেকেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজে মরিয়মের ভূমিকা আরও বাড়তে থাকে। কিন্তু ২০১৮ সালের জাতীয় নির্বাচনের ঠিক আগে দুর্নীতির অভিযোগ এনে মরিয়মকে অযোগ্য ঘোষণা করা হয়। কিন্তু এক বছর পর সেই অভিযোগ থেকে মুক্তি পান তিনি।
পাকিস্তানে নারীর ক্ষমতায়নের একটি দারুণ উদাহরণ হিসেবে বিবেচিত হবেন মরিয়ম নওয়াজ। এর আগে ১৯৮৮ সালে জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনজির ভুট্টো মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পরে ১৯৯৩ সালে তিনি আবারও প্রধানমন্ত্রী হন। বেনজিরের পর মরিয়মই দ্বিতীয় নারী, যিনি পাকিস্তানের জাতীয় বা প্রাদেশিক পর্যায়ের কোনো সরকারের নেতৃত্ব দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
২২ মিনিট আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে