
পাকিস্তানের করাচিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন এবং তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিক্ষোভে ফুঁসে পাকিস্তানিরা। আজ রোববার করাচির মাই কোলাচি রোডে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, জানিয়েছেন সিভিল হাসপাতাল করাচির ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সাবির মেমন দ্য ডনকে বলেন, মাই কোলাচি রোডে মার্কিন কনস্যুলেটের নিকটে প্রতিবাদকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর অন্তত ৯ জন নিহত হয়েছে। তিনি বলেন, কনস্যুলেটের কাছে প্রতিবাদে ৯ জন পুরুষ নিহত হয়েছে এবং ২০-এর বেশি আহত হয়েছে।
এর আগে, স্থানীয় পুলিশ সার্জন ড. সুমাইয়া সৈয়দ জানা, ট্রমা সেন্টারে ৬ জনের মরদেহ আনা হয়েছে। তিনি বলেন, আহত দুই পুলিশকর্মীকে চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, এই দুই পুলিশকর্মী ‘কঠিন ও বিষাক্ত বস্তু’র আঘাতে আহত হয়েছেন।
সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত জানতে করাচির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আজাদ খানের কাছে তথ্য চান বলে তাঁর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়। লাঞ্জার বলেন, ‘কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।’ তিনি সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেন।
মন্ত্রী আরও নির্দেশ দেন, যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক নির্ধারণ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। লাঞ্জার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতকারী উপাদানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বেলা প্রায় ১১টার দিকে দেওয়া এক হালনাগাদ বার্তায় করাচি ট্রাফিক পুলিশ জানায়, বিক্ষোভের কারণে সুলতানাবাদ ট্রাফিক সেকশন থেকে মাই কোলাচির দিকে সড়কের উভয় পাশ যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। বিকল্প পথ জানিয়ে তারা বলে, জিন্নাহ ব্রিজ থেকে আসা যানবাহনকে আইআই চুন্দ্রিগড় রোডের দিকে পাঠানো হচ্ছে। বোট বেসিন থেকে আসা গাড়িগুলোকে মাই কোলাচি ফটক থেকে ইউটার্ন করিয়ে ফেরত পাঠানো হচ্ছে। আর পিআইডিসি থেকে আসা যানবাহন পার্ক কাট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ট্রাফিক পুলিশ জনসাধারণকে ভোগান্তি এড়াতে বিকল্প পথ জানতে ট্রাফিক হেল্পলাইন ১৯১৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানায়। তারা আরও জানায়, ‘ট্রাফিক পুলিশ উপস্থিত থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করছে।’

সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
৮ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
৯ ঘণ্টা আগে