আইনি ত্রুটি থাকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সাইফার মামলায় স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক মিঞাগুল হাসান আওরঙ্গজেব এই স্থগিতাদেশ দেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ক্যামেরার মাধ্যমে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের বিচার, সাইফার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচারকাজে গণমাধ্যমের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন ইমরান খানের আইনজীবীরা। তার জবাবে বিচারপতি মিঞাগুল হাসান আওরঙ্গজেব আগামী বছরের ১১ জানুয়ারি পর্যন্ত সাইফার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।
লিখিত আদেশে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি বলেন, ইসলামাবাদ হাইকোর্টের আগের নির্দেশনা অনুসরণ করে বিশেষ আদালত দৈনন্দিন ভিত্তিতে সাইফার মামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট এ ধরনের বিচারিক কার্যক্রম বাতিল করে দিয়েছিল। রায়ে বিচারপতি আরও বলেন, সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিশেষ আদালত এখনো দৈনন্দিন ভিত্তিতে এই মামলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি মামলার ওপর আবারও স্থগিতাদেশ দেন।
গত ১৩ ডিসেম্বর ইমরান খান ও তাঁর সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে দ্বিতীয়বারের মতো সাইফার মামলায় অভিযুক্ত করা হয়। তার পর থেকেই আদিয়ালা কারাগারে বিশেষ আদালত চালু করে এই মামলার কার্যক্রম শুরু হয়।
সাইফার মামলা নামে পরিচিত এই মামলায় প্রথমবারের মতো ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশিকে অভিযুক্ত করা হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে গত নভেম্বরে ইসলামাবাদ হাইকোর্ট এই মামলাকে ‘অন্তঃসারশূন্য’ বলে অভিহিত করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন, কারাগারে বিশেষ আদালত স্থাপন করে এই মামলা চালানো বেআইনি।
এদিকে, তোশাখানা মামলায় ইমরান খানের সাজা বাতিলের আবেদন দ্রুত শুনানির অনুরোধ গ্রহণ করেননি সুপ্রিম কোর্ট। জানুয়ারির আগে আবেদনটির শুনানি হবে না বলেও জানিয়ে দিয়েছেন আদালত। এতে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই নেতার ইমরানের অংশ নেওয়ার সম্ভাবনায় বড় আঘাত লাগল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় সংরক্ষণাগারে থাকা বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া উপহার বিক্রির দায়ে দোষী সাব্যস্ত হন ইমরান খান। গত ৫ আগস্ট এই মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত। দোষী সাব্যস্ত ও কারাদণ্ড হওয়ায় ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টায় সেই রায়ের বিরুদ্ধে প্রথমে ইসলামাবাদ হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির হয়ে এক দিনের ক্রিকেটে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) স্থগিতসহ ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের প্রধান...
৪ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির প্রতিবাদ ও গণবিক্ষোভের কেন্দ্রবিন্দুতে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশের হাতে আটক হওয়া এই তরুণ নেত্রী...
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা-সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
৬ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
৭ ঘণ্টা আগে