পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির হয়ে ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক কারাবন্দী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টিকে (পিটিআই) নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আতাউল্লাহ তারার এমন এক সময়ে এই ঘোষণা দিলেন যার মাত্র দিন কয়েক আগেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির নির্বাচন কমিশনকে পার্লামেন্টে পিটিআইকে ২৩টি সংরক্ষিত আসন বণ্টনের নির্দেশ দিয়েছে। এ ছাড়া প্রাদেশিক পরিষদগুলোতেও সংরক্ষিত আসন বণ্টন করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘সরকার প্রাপ্ত সব প্রমাণাদি দেখে পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলটিকে নিষিদ্ধ করার জন্য একটি মামলা করব।’ এ সময় তিনি গত বছরের মে মাসে পিটিআইয়ে সহিংস বিক্ষোভ, উসকানি এবং গোপন তথ্য ফাঁসসহ অন্যান্য অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, এই মামলাটিকে সুপ্রিম কোর্টে নেওয়া হবে।
তারার আরও জানান, সরকার ইমরান খান ও তাঁর দলের অন্য দুই জ্যেষ্ঠ নেতা—পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি ও জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার পরিকল্পনা করেছে। পাশাপাশি পিটিআইকে সংরক্ষিত আসন বরাদ্দ করতে সুপ্রিম কোর্টের যে রায়, তার বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে সরকার বলেও জানান তথ্যমন্ত্রী।
পাকিস্তান সরকারের এমন পরিকল্পনার বিষয়ে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র সাইয়েদ জুলফিকার বুখারি আল জাজিরাকে বলেন, সরকারের সিদ্ধান্ত মূলত ভয়াবহ আতঙ্ক ও বিশ্বাসঘাতকতার ফলাফল। তিনি বলেন, ‘তারা (সরকার) আদালতকে হুমকি দিতে পারে না বা চাপের মধ্যে রাখতে পারে না বা বিচারকদের ব্ল্যাকমেল করতে পারে না বুঝতে পেরে, তারা মন্ত্রিসভার মাধ্যমে এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের থামানোর জন্য তাদের সমস্ত প্রচেষ্টা আদালত কর্তৃক অবৈধ ঘোষণা করা হয়েছে।’

ভারতে ক্রমবর্ধমান বায়ুদূষণের প্রভাবে বাজারে শ্বাসকষ্টজনিত ওষুধের বিক্রি বেড়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শ্বাসযন্ত্র-সংক্রান্ত ওষুধের মোট বিক্রয়মূল্য বেড়েছে ১ হাজার ৭১৩ কোটি রুপি। ২০২৪ সালে যেখানে বিক্রয় ছিল ১৭ হাজার ১৯৯ কোটি রুপি, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১২ কোটি রুপিতে।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথিতে থাকা একটি ছবি দেখে ৩৬ বছর পর নিজের ধর্ষককে শনাক্ত করেছেন সুইডিশ নারী এব্বা কার্লসন।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ মীমাংসা করেছি। এর মধ্যে অন্তত ছয়টি শুল্কের কারণে মিটেছে। আমি বলেছিলাম, তোমরা যদি এই যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমি তোমাদের ওপর শুল্ক আরোপ করব। আমি মানুষকে মরতে দেখতে চাই না।’
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশের সুযোগ পাওয়ায় স্থানীয় কৃষকেরা ধ্বংসের মুখে পড়বেন।
৯ ঘণ্টা আগে