
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের বোন অলিমা খানকে লাহোরে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত প্রতিবাদী মিছিলের এক সপ্তাহ আগে তাঁকে গ্রেপ্তার করা হলো। পিটিআইয়ের পাঞ্জাব শাখার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
লাহোর জেলা প্রশাসনের এক নোটিশে বলা হয়েছে, জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারেন—এমন আশঙ্কায় অলিমা খানকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। তবে তাঁর গ্রেপ্তার নিয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। পিটিআই অবশ্য এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
এদিকে, ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলেমান খান তাঁদের বাবার কারাবন্দী অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে ইমরান খানের প্রতি ‘ব্যক্তিগত প্রতিহিংসা’র অভিযোগ তুলেছেন। তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কারাগারে তাঁদের বাবাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তবে পাকিস্তান সরকার ইমরানের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার কথা জানিয়েছে।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালে গ্রেপ্তারের পর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। দুর্নীতির মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাঁর ছেলেদের দাবি, ছয় মাসেরও বেশি সময় ধরে তাঁরা বাবার সঙ্গে কথা বলতে পারেননি। কারাগারে তাঁকে প্রায় ৬ ফুট বাই ৮ ফুট একটি কক্ষে একাকী রাখা হয়েছে বলেও তাঁরা অভিযোগ করেছেন।
ইমরানের চোখের চিকিৎসা নিয়েও উদ্বেগ রয়েছে। গত মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে রেটিনার শিরায় রক্ত জমাট বাঁধার চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল। পরে তাঁকে অল্প সময়ের জন্য একটি সরকারি হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার পর কারাগারে ফেরত পাঠানো হয়। তাঁর পরিবারের দাবি, ডান চোখের দৃষ্টিশক্তির বড় একটি অংশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের ঘোষিত মিছিলকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানীতে মিছিল ঢুকতে দেওয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সতর্ক করেছেন।

দখলকৃত পশ্চিমতীরে রোববার (২০ সেপ্টেম্বর) পৃথক দুটি সহিংস ঘটনায় এক ইসরায়েলি নাগরিক এবং এক ফিলিস্তিনি গাড়িচালক নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
২৫ মিনিট আগে
থাইল্যান্ডের একটি ঐতিহাসিক বৌদ্ধ মঠের অনুদান থেকে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার আত্মসাৎ এবং যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে এক প্রবীণ শীর্ষ বৌদ্ধ ভিক্ষু ও তাঁর এক নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১১ সেপ্টেম্বর এ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী
৩ ঘণ্টা আগে
প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের প্রতি ব্রিটিশ গণমাধ্যমের আচরণে নিজের বোন প্রিন্সেস ডায়ানার প্রতি করা আচরণের ‘প্রতিধ্বনি’ দেখতে পাচ্ছেন ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংবাদমাধ্যমের নেতিবাচক প্রচার হ্যারি...
৩ ঘণ্টা আগে
জাপানের গিফুতে এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলকে। গত শুক্রবার ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুলে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
৪ ঘণ্টা আগে