
প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের প্রতি ব্রিটিশ গণমাধ্যমের আচরণে নিজের বোন প্রিন্সেস ডায়ানার প্রতি করা আচরণের ‘প্রতিধ্বনি’ দেখতে পাচ্ছেন ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংবাদমাধ্যমের নেতিবাচক প্রচার হ্যারি ও মেগানের জীবনে ‘ক্যানসারের মতো প্রভাব’ ফেলছে।
আর্ল স্পেনসার বলেন, ডায়ানার অভিজ্ঞতা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, ট্যাবলয়েডে ডায়ানা কিংবা হ্যারি-মেগানকে নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদন ‘অত্যন্ত অপ্রীতিকর’। তাঁর ভাষায়, প্রতিদিন এভাবে কাউকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা তাঁর জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে।
ডায়ানার ওপর গণমাধ্যমের চাপের কথা স্মরণ করে স্পেনসার বলেন, তিনি নিজের বোনের ‘হতাশার অশ্রু’ দেখেছেন। সমালোচনার প্রতি ডায়ানা ছিলেন অত্যন্ত সংবেদনশীল এবং এসব সমালোচনা তাঁকে ‘খুব নিচে নামিয়ে দিয়েছিল’ বলেও মন্তব্য করেন তিনি। একই ধরনের পরিস্থিতির প্রতিফলন এখন হ্যারি ও মেগানের ক্ষেত্রে দেখতে পাওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।
তবে হ্যারি ও মেগানের পক্ষ নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্পেনসার। তিনি বলেন, তিনি তাঁর প্রয়াত বোনের দুই ছেলে—প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি—দুজনেরই পাশে আছেন।
১৯৮১ সালে তৎকালীন প্রিন্স চার্লসকে বিয়ে করার পর থেকেই ডায়ানা ব্যাপক গণমাধ্যমের নজরদারির মধ্যে ছিলেন। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যুর আগ পর্যন্ত তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের এই আগ্রহ অব্যাহত ছিল। ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়ায় দেওয়া বক্তব্যে স্পেনসার অভিযোগ করেছিলেন, গণমাধ্যম তাঁকে হেয় করার জন্য ‘স্থায়ী অনুসন্ধানে’ ছিল।
হ্যারি ও মেগানও দীর্ঘদিন ধরে ব্রিটিশ সংবাদমাধ্যমের আচরণের সমালোচনা করে আসছেন। ২০২১ সালে অপরাহ উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে হ্যারি ট্যাবলয়েড সংবাদমাধ্যমকে ‘বিষাক্ত পরিবেশ’ তৈরি করার জন্য দায়ী করেন। ২০২২ সালের নেটফ্লিক্স সিরিজে মেগানও অভিযোগ করেন, তিনি যত ভালো করারই চেষ্টা করুন না কেন, সংবাদমাধ্যম তাঁকে ধ্বংস করার পথ খুঁজে নিত।
এদিকে ডায়ানার মৃত্যুর পর রাজা চার্লসের সঙ্গে নিজের একটি ফোনালাপ নিয়ে সাম্প্রতিক দাবির কারণেও আলোচনায় রয়েছেন স্পেনসার। নতুন প্রকাশিত বইয়ে তিনি দাবি করেছেন, ডায়ানার মৃত্যুর পর চার্লস তাঁকে বলেছিলেন, মানুষ ‘শিগগিরই’ ডায়ানাকে ভুলে যাবে। বাকিংহাম প্যালেস তাঁর স্মৃতিচারণের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে স্পেনসার দাবি করেন, তিনি সত্য কথাই বলছেন।
স্পেনসারের বই ‘Swan Song: Diana, My Sister’ আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা। বইটিতে ব্রিটিশ রাজপরিবার নিয়ে তাঁর আরও সমালোচনামূলক বক্তব্য থাকার কথা রয়েছে।

থাইল্যান্ডের একটি ঐতিহাসিক বৌদ্ধ মঠের অনুদান থেকে প্রায় ৩০ লাখ মার্কিন ডলার আত্মসাৎ এবং যৌন কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে এক প্রবীণ শীর্ষ বৌদ্ধ ভিক্ষু ও তাঁর এক নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১১ সেপ্টেম্বর এ জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী
১ ঘণ্টা আগে
জাপানের গিফুতে এশিয়ান গেমসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলকে। গত শুক্রবার ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতের বদলে ভুলে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়।
২ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ হামলায় একটি বড় তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এই হামলা চালানো হয়। আজ রোববার মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা...
২ ঘণ্টা আগে
পেট্রোলিয়াম লেভি বা জ্বালানিতে বাড়তি শুল্ক বাতিল করা না হলে পাকিস্তান জামায়াতে ইসলামীর বিক্ষোভ সরকার হটানোর আন্দোলনে পরিণত হতে পারে। এমনটাই সতর্ক করেছেন দলটির আমির হাফিজ নাঈমুর রহমান।
২ ঘণ্টা আগে