
পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১০৮ জন নেতা কর্মীকে সাম্প্রতিক এক রায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের এই সাজা দিলেন আদালত।
গত বছরের মে মাসে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় হাজার হাজার সমর্থক সেনা ক্যাম্প ও সরকারি ভবনে হামলা চালায়। প্রাণ হারা অন্তত ১০ জন। এরপর থেকেই পিটিআইয়ের ওপর শুরু হয় নজিরবিহীন দমনপীড়ন।
বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ রায়ে বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা ইমরানপন্থি বিরোধী জোটের জন্য বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া আদালতের রায়ে ছয়জন পিটিআই আইনপ্রণেতাকে তাঁদের সংসদীয় আসন থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে।
এই রায়ের কঠোর সমালোচনা করেছে পিটিআই। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘পাকিস্তানের বিচারিক ইতিহাসে এই প্রথম এমন লজ্জাজনক ঘটনা ঘটল, যেখানে বিরোধী দলের নেতাদের শুধু এ কারণে শাস্তি দেওয়া হলো যে, তাঁরা ইমরান খানের রাজনৈতিক আদর্শ, জনগণের প্রতিনিধিত্ব ও সাংবিধানিক সংগ্রামের প্রতি বিশ্বস্ত ছিলেন।’
পিটিআই জানিয়েছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।
ইমরান খানের গণমাধ্যম উপদেষ্টা জুলফি বুকারি বলেছেন, এই রায় পাকিস্তানের গণতন্ত্রের জন্য ‘একটি কালো অধ্যায়’। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এভাবে একের পর এক বিরোধীদলীয় নেতাকে দোষী সাব্যস্ত করা কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শুভ নয়। এটি আমাদের নাজুক গণতান্ত্রিক কাঠামোকে আরও দুর্বল করে দেবে।’
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন সাবেক এই ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ। তবে পাকিস্তানে তাঁর জনপ্রিয়তা এখনো ব্যাপক। তাঁর বিরুদ্ধে এখনো ১৫০টির বেশি মামলা ঝুলছে, যার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস এবং ঘুষ গ্রহণের মতো অভিযোগ। ইমরান খান ও তার সমর্থকেরা সব মামলাকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে পিটিআই প্রার্থীরা স্বাধীন প্রার্থী হিসেবে সর্বাধিক আসনে জয়লাভ করলেও সরকার গঠনের সুযোগ পাননি। দলটি অভিযোগ করেছে, সেনাবাহিনী ও ক্ষমতাসীন মহলের চাপে তাদের সরকার গঠনে বাধা দেওয়া হয়েছে।

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৩২ মিনিট আগে
উত্তর সাইপ্রাস উপকূলে যাত্রীবাহী একটি ফেরি উল্টে গিয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের বরাতে রোববারের এ দুর্ঘটনায় প্রাথমিক প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে তুর্কি সংবাদমাধ্যমগুলো...
১ ঘণ্টা আগে
ফ্রান্সের আর্থার কেরমালভেজেন ও অড্রে—দুজনই শুক্রাণু দাতার মাধ্যমে জন্ম নেওয়া সন্তান। ২০১০ সালে দাতা-সন্তানদের অধিকার নিয়ে কাজ করা একটি অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। অড্রের ভাষায়, ‘সেটি ছিল প্রথম দেখাতেই প্রেম।’
১ ঘণ্টা আগে
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ইউরোপের একটি রাজপরিবারে বিয়ে করতে যাচ্ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই খবরকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পিপিপি।
৩ ঘণ্টা আগে