পাকিস্তানের বন্দর শহর গাদারের অবকাঠামো প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের গাড়িবহরে দুই অস্ত্রধারী হামলা করেছে। দুজনকেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় কোনো চীনা প্রকৌশলী বা পাকিস্তানি নাগরিক আহত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে গাদারে বেশ কিছু চীনা কাজ করছেন। গাদার হলো বেলুচিস্তান অঞ্চলের একটি বন্দর। এটি ৬ হাজার কোটি ডলারের চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের অংশ। এই প্রকল্প চীনের জিনজিয়াং রাজ্যের সঙ্গে বেলুচিস্তানকে যুক্ত করবে।
আজ রোববারের এই ঘটনার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সংগঠনটি এই এলাকায় চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে। তারা বলছে, এই বিনিয়োগ স্থানীয় মানুষের কোনো উপকারে আসবে না।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এর আগেও চীন–পাকিস্তান ইকোনমিক করিডরের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পে হামলা করেছে।
আজ সকালে বিচ্ছিন্নতাবাদী দলটি এক বিবৃতিতে বলে, ‘আর্মির আত্মঘাতী দল মজিদ ব্রিগেড আজ গাদারের চীনা প্রকৌশলীদের গাড়িবহরে হামলা করেছে। এই হামলা চলবে।’
পাকিস্তানি সিনেটর সরফরাজ বুগতি টুইটারে বলেন, ‘আমি গাদারে চীনা কর্মীদের গাড়িবহরে জঘন্য জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। খবর এসেছে যে হামলা প্রতিহত করা হয়েছে। আক্রমণকারীদের হত্যা করা হয়েছে।’
বুগতি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী সাহসের সঙ্গে তাদের হীন পরিকল্পনায় বাধা দেওয়ায় জঙ্গি বাহিনী দিনদিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। পাকিস্তানে যারা কুনজর দেবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
এদিকে চীন–পাকিস্তান ইকোনমিক করিডর প্রকল্পের বিরোধিতা করে আসছে ভারত। ভারতের দাবি এটি দিল্লি নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অংশ। তবে চীন বলছে, এই প্রকল্পে সীমান্ত বিরোধের কিছু নেই।
এর আগে ২০২২ সালের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে যাওয়ার সময় পাকিস্তানি চালকসহ তিন চীনা নাগরিক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছিল।
বেলুচিস্তান পাকিস্তানের কম জনবসতিপূর্ণ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ একটি প্রদেশ।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
২ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
৩ ঘণ্টা আগে