
পাকিস্তানের একটি বিশেষ সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) দেশটির আটজন সুপরিচিত সাংবাদিক, ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্লেষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে অনলাইন কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার অভিযোগে আজ শুক্রবার (২ জানুয়ারি) তাঁদের অনুপস্থিতিতে এই দণ্ড দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের জেরে হওয়া মামলায় এ রায় দেওয়া হয়েছে। ওই দিন ইমরান খানের সমর্থকেরা বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এর পর থেকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী ইমরান খানের দল এবং সমালোচকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে।
আদালতের নথিপত্র অনুযায়ী, দণ্ডিত ব্যক্তিদের অধিকাংশ বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। দণ্ডিত আটজনের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও ইউটিউবার আদিল রাজা এবং সৈয়দ আকবর হোসেন; প্রবীণ সাংবাদিক ও বিশ্লেষক শাহীন সেহবাই, সাবির শাকির, ওয়াজাহাত সাঈদ খান ও মঈদ পিরজাদা; রাজনৈতিক বিশ্লেষক হায়দার রাজা মেহদি এবং আরও দুজন সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট।
আদালত রায়ে উল্লেখ করেছেন, দণ্ডিত ব্যক্তিদের কর্মকাণ্ড পাকিস্তানের আইন অনুযায়ী ‘সন্ত্রাসবাদের আওতাভুক্ত’। তাঁদের অনলাইনে প্রচারিত কনটেন্ট বা বক্তব্য সমাজে ‘ভীতি ও অস্থিরতা’ সৃষ্টি করেছে।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিদের ওপর অতিরিক্ত জেল ও জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও সাজার কথা বলা হয়েছে। তবে এ রায় কার্যকর হওয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হবে।
এদিকে, গণমাধ্যমকর্মীদের ওপর এই কঠোর সাজার কড়া সমালোচনা করেছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। ২০২৩ সালে এ তদন্ত শুরুর সময়ই সংস্থাটি বলেছিল, এটি সমালোচনামূলক সাংবাদিকতার বিরুদ্ধে একধরনের প্রতিশোধ। সিপিজের এশিয়া প্রোগ্রাম কো–অর্ডিনেটর বেহ লি ই এক বিবৃতিতে বলেছেন, কর্তৃপক্ষকে অবিলম্বে এসব তদন্ত বন্ধ করতে হবে এবং গণমাধ্যমের ওপর নিরন্তর ভয়ভীতি প্রদর্শন ও সেন্সরশিপ বন্ধ করতে হবে।
২০২৪ সালে সাধারণ নির্বাচনের পর পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা কিছুটা স্তিমিত হলেও ইমরান খানের মুক্তি ও তাঁর দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে সেনাবাহিনী ও বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। এরপর তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়। তিনি ২০২৪ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। বর্তমানে ইমরান খান ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা খাটছেন। তাঁর স্ত্রী বুশরা বিবিও একই মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত।

আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে কাবুলের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের বুধবার মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের (ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরাম) এক বৈঠকে...
১ ঘণ্টা আগে
ভারত নিজ দেশে উৎপাদিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি করতে ভিয়েতনামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এমনকি এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার কাছেও এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের জান্তা বাহিনীর প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং গত শনিবার ভারতে পৌঁছান। এ সময় ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ দেশটি তাঁকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানায়। প্রেসিডেন্ট হওয়ার পর এটি মিনের প্রথম বিদেশ সফর। পাঁচ দিনের এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
৪ ঘণ্টা আগে
ইরান দ্রুততার সঙ্গে মাটিচাপা পড়ে যাওয়া অস্ত্রভান্ডারগুলো পুনরুদ্ধার করেছে। ফলে দেশটি এখন আবারও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের দিকে আবারও অনেক বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার অবস্থানে পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণভিত্তিক কৌশলের সীমাবদ্ধতাও সামনে এনেছে।
৪ ঘণ্টা আগে