
২০২৪ সালের শেষ নাগাদ বিশ্বে অন্যতম বৃহৎ সৌর-প্যানেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে পাকিস্তান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—বড় কোনো সরকারি উদ্যোগ ছাড়াই এমন সাফল্য দেখিয়েছে দেশটি।
যুক্তরাজ্য-ভিত্তিক থিংক ট্যাংক অ্যাম্বার-এর গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ-২০২৫ অনুযায়ী, গত বছর দেশটি ১৭ গিগাওয়াট সৌর প্যানেল আমদানি করেছে—যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণ। অর্থনৈতিক সংকট ও বিদ্যুৎ-ঘাটতির মুখে থাকা দেশটির এই সাফল্য অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।
পাকিস্তানে এই সৌর প্রবৃদ্ধি মূলত ব্যক্তিগত ও বাণিজ্যিক পর্যায়ে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে ঘটছে। বিদ্যুৎ বিলের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ডিজেল চালিত জেনারেটরের ব্যয়বহুল বিকল্পের মুখে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগেই সৌরশক্তির দিকে ঝুঁকছে।
পাকিস্তান-ভিত্তিক ‘রিনিউবেল ফার্স্ট’-এর প্রোগ্রাম পরিচালক মুহাম্মদ মুস্তাফা আমজাদ বলেছেন, ‘এই প্রবণতা আসলে একটি টিকে থাকার কৌশল। পরিকল্পনার ব্যর্থতা ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তার কারণে সরকারি গ্রিড থেকে মানুষ বিচ্যুত হয়ে পড়ছে।’
২০২৪ সালের অর্থবছরে পাকিস্তানে আমদানি করা সৌর প্যানেলের ক্ষমতা দেশের সর্বোচ্চ চাহিদার প্রায় অর্ধেক। আমজাদ বলেন, ‘বাড়ির ছাদে সোলার এখন দ্রুত প্রধান বিদ্যুৎ সরবরাহকারীতে পরিণত হচ্ছে।’
পাকিস্তানি এনার্জি বিশেষজ্ঞ উবাইদ উল্লাহ বলেন, ‘পাকিস্তানের যে কোনো শহরের স্যাটেলাইট ছবি দেখলেই দেখা যাবে—প্রায় প্রতিটি ছাদই নীল রঙের সোলার প্যানেলে ঢাকা।’

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই প্রবণতা যেন নিজ থেকে গড়ে ওঠা এক বিদ্যুৎ বিপ্লব। উন্নত দেশগুলোর মতো বড় ধরনের সরকারি বিনিয়োগ কিংবা জলবায়ু চুক্তি ছাড়াই এটি ঘটছে। স্থানীয় চাহিদা, বাজার বাস্তবতা ও প্রযুক্তির সহজলভ্যতার কারণে পাকিস্তান আজ নবায়নযোগ্য জ্বালানির এক ব্যতিক্রমী পথিকৃৎ।
তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। দেশটির জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত সোলারের পরিমাণ এখনো সীমিত। অর্থাৎ অধিকাংশ সৌরবিদ্যুৎ ‘অফ-গ্রিড’ বা গ্রিডের বাইরে ব্যবহৃত হচ্ছে। এতে করে জাতীয় পরিকল্পনা ও বিদ্যুৎ পরিকাঠামোর সঙ্গে বাস্তব চাহিদার এক বিপরীতমুখিতা তৈরি হচ্ছে।
অ্যাম্বার-এর প্রতিবেদনে এই অবস্থাকে ‘ইউটিলিটি ডেথ স্পাইরাল’ বলেও চিহ্নিত করা হয়েছে। কারণ উচ্চ-মূল্যের গ্রাহকেরা দিনে নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করছেন, আর গ্রিডে ভরসা রাখছেন কেবল রাতে—ফলে সরকারি গ্রিডের রাজস্ব ও ভারসাম্য উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানির এই দ্রুত প্রবৃদ্ধি টেকসই করতে নতুন পরিকল্পনা, নীতিমালা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ জরুরি হয়ে উঠেছে বলে সতর্ক করেছে অ্যাম্বার।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্প্রতি উচ্চ-ক্ষমতাসম্পন্ন সলিড-ফুয়েল রকেট ইঞ্জিনের একটি সফল স্থল পরীক্ষা প্রত্যক্ষ করেছেন। কার্বন-ফাইবার উপকরণের সাহায্যে তৈরি এই ইঞ্জিনটি দেশটির কৌশলগত আঘাত হানার ক্ষমতাকে আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ এবং তীব্র জনবল সংকটের কারণে দেশটির সেনাবাহিনী আপনাআপনি ‘ভেঙে পড়ার পথে’ রয়েছে। চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন।
৩ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বড়বাঁকিতে এক ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ২৫ বছর বয়সী এক আইসক্রিম বিক্রেতাকে প্রকাশ্যেই শিরশ্ছেদ করা হয়। হত্যার পর অভিযুক্ত ব্যক্তি বিচ্ছিন্ন মাথাটি সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরে স্বাভাবিকভাবে রান্না শুরু করেন, যেন কিছুই ঘটেনি।
৪ ঘণ্টা আগে
ইরান গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ‘ই-৩ সেন্ট্রি’ এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এডব্লিউএসিএসস বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪ ঘণ্টা আগে