
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমনকি নিজের ছেলেকে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। ঘরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) পতাকা উত্তোলন করায় নিজের ছেলেকে গুলি করে হত্যা করেছেন বাবা।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
পুলিশের বরাতে এএফপি জানায়, ঘরে পিটিআইয়ের পতাকা উত্তোলন নিয়ে বাবা-ছেলের কথা-কাটাকাটি হয়। পরে ছেলেকে গুলি করে হত্যা করেন বাবা। কদিন আগেই কাতার থেকে দেশে ফিরেছিলেন ছেলে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ কর্মকর্তা নাসির ফরিদ বলেন, ঘরে পিটিআইয়ের পতাকা উত্তোলন করতে ছেলেকে বাধা দিয়েছিলেন বাবা। কিন্তু ছেলে পতাকা নামাতে অস্বীকৃতি জানায়। তর্কাতর্কি বাড়তে থাকলে একপর্যায়ে ৩১ বছর বয়সী ছেলেকে গুলি করে করেন বাবা। হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ঘাতক বাবাকে খুঁজছে পুলিশ। তিনি আওয়ামী ন্যাশনাল পার্টির রাজনীতির সঙ্গে জড়িত।
এদিকে ৮ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘মাদার অব অল সিলেকশন’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের সহায়তায় ইমরান খান তাঁর দলের নেতা-কর্মীদের প্রতি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখে দিতে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে একটি বিশেষ দলকে ‘অগ্রাধিকার ভিত্তিতে সুবিধা দেওয়া হচ্ছে’ উল্লেখ করে বলেন, কার্যত একটি মাত্র দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন মাদার অব অল সিলেকশনে পরিণত হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির ‘খুব কাছাকাছি’ চলে এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য ১৪ দফার একটি কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছে ইরান। তেহরান বলছে, ওয়াশিংটনের সঙ্গে কয়েকটি শর্তে কাছাকাছি অবস্থানে এলেও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় ও আলোচিত ‘তেলাপোকা জনতা পার্টি’র (সিজেপি) অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক অভিযোগ করেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার তাদের এই ‘আইকনিক’ ওয়েবসাইটটি ইন্টারনেট থেকে জোরপূর্বক সরিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
উত্তর চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৯০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে