
ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাঁর কর্মকাণ্ড তাঁর কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা তাঁর বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
এতে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ভারতও গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছিল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ওই কর্মকর্তা ভারতে ‘তাঁর পদমর্যাদার সঙ্গে বেমানান কার্যকলাপে লিপ্ত ছিলেন’ এবং তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছিল। চার দিনের সামরিক উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এ ঘটনা ঘটল।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য দুই বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন নারী ও মেয়েদের সুরক্ষা এবং সহিংসতাবিষয়ক প্রতিমন্ত্রী জেস ফিলিপস। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এই খবর দিয়েছে বিবিসি। পদত্যাগপত্রে জেস লিখেছেন—তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী।
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশের সাইবার সেল। উসকানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। আজ মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগ তাঁকে...
৪ ঘণ্টা আগে
‘মেয়েদের পড়াশোনা করে কী হবে? তাদের প্রতিবাদ বা জনসমাবেশে না গিয়ে ঘরে থাকাই উচিত।’— নারীশিক্ষা নিয়ে বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির এই বিতর্কিত মন্তব্য ঘিরে ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ২০২৬ সালে দাঁড়িয়ে, যখন ভারতের নারীরা মহাকাশ বিজ্ঞান থেকে প্রশাসন—সব ক্ষেত্রে নেতৃত্ব...
৪ ঘণ্টা আগে