
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আবারও পাকিস্তানি মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি নির্বাচিত হয়েছেন। পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্টের রায়ে দলের সভাপতির পদ হারানোর ৬ বছর পর গতকাল মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আবার দলের নেতৃত্বে ফেরেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দলের সাধারণ সভার একটি ভিডিও শেয়ার করে নওয়াজের দল সেটির ক্যাপশনে লিখেছিল, সিংহ তাঁর সর্বোচ্চ আসন পুনরুদ্ধার করতে ফিরে এসেছেন। এ সময় সাধারণ সভায় নওয়াজ শরিফ উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি হিসেবে তাঁর প্রত্যাবর্তন নয়, বরং (বিচারপতি) সাকিব নিসারের সিদ্ধান্ত (পানামা পেপারস মামলায় এই বিচারপতিই নওয়াজকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিলেন।) ছুড়ে ফেলার জন্য আনন্দ করতে হবে।
এ সময় নওয়াজ শরিফ কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘যারা মনে করেছিল, নওয়াজ চিরতরে হারিয়ে গেছে—আজ তাদের ডাকুন। আজ আবার আপনাদের সামনে দাঁড়িয়েছে নওয়াজ।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন কেন তাঁকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
সভায় নওয়াজ শরিফ তার দলের নেতা-কর্মী ও ছোট ভাই শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, দুর্দশার মধ্যেও দলকে শক্ত হাতে এগিয়ে নেওয়ার জন্য। দল ও দেশের স্বার্থে কারাদণ্ডসহ অনেক প্রতিকূলতা মুখোমুখির জন্য নওয়াজ প্রশংসা করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ ও ভাতিজা হামজা শাহবাজের।
এ সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অনেক শক্তিই তাঁর ভাই ও পিএমএল-এন সমর্থকদের সঙ্গে তাঁর বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে কিন্তু শাহবাজ শরিফ তা এড়িয়ে গেছেন। পিএমএল-এন সভাপতি এ সময় দাবি করেন, অনেক বছর আগেই তাঁকে পাশ কাটিয়ে ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাজ সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন।
নওয়াজ শরিফ এ সময় পিএমএল-এন সরকারের কার্যকলাপ তুলে ধরেন ও ভাইয়ের প্রশংসা করে বলেন, ‘অর্থনৈতিক সূচকগুলো এরই মধ্যে উন্নতি করছে।’ তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘দু-এক বছর কষ্ট হবে কিন্তু তারপর আসবে সমৃদ্ধি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
২৪ মিনিট আগে
ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
১ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে