পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শঙ্কামুক্ত। শঙ্কামুক্ত তাঁর সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জনও। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পিটিআই নেতা হাম্মাদ আজহার এক টুইটে বলেছেন, ‘ওমর মায়ারের পায়েও একটি বন্দুকের গুলি লেগেছে। তিনি স্থিতিশীল। আমাদের পিটিআই কর্মী রশিদের একটি হাত গুরুতর আহত হয়েছে, সেও স্থিতিশীল। একটি গুলি ফয়সাল জাভেদের গালে আঁচড় দিয়েছিল, তিনিও স্থিতিশীল।’
এদিকে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী ইমরান খান এবং ফয়সাল জাভেদের গুলিবদ্ধ হয়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ইমরান খানের পায়ে গুলি লেগেছে।’ তবে তাঁর আঘাত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পরপরই ইমরান খানকে তাঁকে বহন করা কনটেইনার ট্রাক থেকে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়। ফাওয়াদ চৌধুরী আরও জানান, ইমরান খানকে হত্যার লক্ষ্যেই গুলি চালানো হয়েছিল।
হামলার পরপরই পাকিস্তানি সম্প্রচারমাধ্যম আওয়াজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ইমরান খানসহ মোট তিনজন এই হামলায় আহত হয়েছেন। অন্য দুজন হলেন—সিনেটের ফয়সাল জাভেদ এবং আহমাদ ছাত্তা।’
অপরদিকে, বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের প্রায় ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি...
৩ ঘণ্টা আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। চুক্তিটি স্বাক্ষরের ঠিক এক দিন পর আজ শনিবার তিনি এটিকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করেন...
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে আজ শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এই শক্তিশালী ভূকম্পনের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায়ও অনুভূত হয়েছে...
৫ ঘণ্টা আগে
বিয়ে বাতিলের কথা বলে পরিবারের মন ভাঙার চেয়ে খুন সহজ ছিল—ভারতের মহারাষ্ট্রের পুনের চাঞ্চল্যকর কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে গ্রেপ্তার তরুণী সিয়া গোয়েল পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই ভয়ংকর স্বীকারোক্তি দিয়েছেন। পরিবারের কাউকে আঘাত না দিয়ে...
৭ ঘণ্টা আগে