ইসরায়েলের প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করেছে দেশটির পুলিশ। এর মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ও তাঁর ঘনিষ্ঠজনদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে দেশটির পুলিশ নজরদারি চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ক্যালকালিস্টের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এর আগেও এই সংবাদপত্র ইসরায়েল পুলিশের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়াই পেগাসাস ব্যবহারের অভিযোগ এনেছিল। সংবাদপত্রের দাবি, নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করা নেতাদের বিরুদ্ধে ওই স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল।
এ ধরনের অভিযোগ সামনে আসার পর ইসরায়েল পুলিশ কমিশনার কোবি শবতাই জানিয়েছেন, সংবাদপত্রের অভিযোগের ভিত্তিতে একজন বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে অভিযোগের সত্যতা প্রোণের জন্য জননিরাপত্তামন্ত্রী ওমর বারলেভের কাছে তিনি আবেদন জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই অভিযোগকে ‘ভীষণ গুরুতর’ আখ্যা দিয়েছেন। সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশের পর তিনি বলেন, কোনো প্রতিক্রিয়া ছাড়া এই ইস্যুকে ছেড়ে দেওয়া হবে না, যা ঘটেছে বা অভিযোগ উঠেছে তা ভীষণ গুরুতর।
বেনেতের পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে জননিরাপত্তামন্ত্রী ওমের বারলেভ জানিয়েছেন, তিনি তদন্তের জন্য একটি সরকারি কমিশনের অনুমোদন দিতে বলবেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলে আড়ি পাতার ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হবে।
এই পেগাসাস স্পাইওয়্যার তৈরি করেছে ইসরায়েলি সংস্থা এনএসও। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিকভাবে এই স্পাইওয়্যার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ বিভিন্ন দেশের সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সমাজকর্মীদের ফোনে নজরদারি চালানোর জন্য পেগাসাস ব্যবহারের অভিযোগ উঠেছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গত নভেম্বরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ জানিয়েছিলেন, নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপ প্রাইভেট কোম্পানি হওয়ায় ইসরায়েল সরকারের এ নিয়ে কিছু করার নেই। কোম্পানিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না ইসরায়েল সরকার।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৬ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৬ ঘণ্টা আগে