
ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটন ছয়টি বাংকারবিধ্বংসী বোমা ফেলার আগেই সেখানে থাকা ৪০০ কেজি ইউরেনিয়াম সরানো হয়েছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ১০টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের কাছে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপের পর থেকে হদিস মিলছে না ৪০০ কেজি ইউরেনিয়ামের, যা ওই তিন স্থাপনাতে মজুত ছিল।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে ১০টি পারমাণবিক বোমা তৈরি করা যায়।
ওই ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে এটি প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হদিস না মেলা ইউরেনিয়ামকে ইরানের জন্য শক্তিশালী দর-কষাকষির অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে, তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ফিরতে চায়।
কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলি কর্মকর্তারাও একাধিকবার দ্য নিউইয়র্ক টাইমসের কাছে দাবি করেছে, গত রোববার ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই গোপন জায়গায় ওই ৪০০ কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলে ইরান সরকার।
যুক্তরাষ্ট্রের হামলার আগে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায়, ফোরদো পারমাণবিক স্থাপনার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ১৬টি ট্রাক। এই স্থাপনা পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটিকে সুরক্ষিত বলে মনে করা হয়।
হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, বাংকারবিধ্বংসী বোমার আঘাতে ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে তার বাইরে কয়েক দিন আগে যে ট্রাকগুলো দাঁড়িয়ে ছিল, সেগুলোর কোনো অস্তিত্ব নেই।
ওই সব ট্রাকের মাধ্যমে ঠিক কী সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে, তা এখনো জানা যায়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের দৃঢ়বিশ্বাস, ইরানের প্রাচীন রাজধানী ইস্পাহানের কাছে ভূগর্ভস্থ আরেক গুদামে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, পারমাণবিক স্থাপনা ফোরদো সর্বশেষ পরিদর্শন করা হয়েছিল ইরানে ইসরায়েলের হামলা শুরুর এক সপ্তাহ আগে।
গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গ্রোসি বলেছিলেন, যত দ্রুত সম্ভব ফোরদো পরিদর্শনের কাজ আবার শুরু করা জরুরি।
তিনি সতর্ক করে এ-ও বলেন, ইরান-ইসরায়েলের চলমান সংঘাত এই জরুরি কাজ আরও বিলম্বিত করছে। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও ক্ষীণ করছে।

মোনাকোর একটি আবাসিক ভবনে পার্সেল বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ইউক্রেনের ৩৯ বছর বয়সী আনাস্তাসিয়া বেরেজোভস্কাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক তল্লাশি শুরু হয়েছে। মোনাকোর ডেপুটি প্রসিকিউটর জানিয়েছেন, হামলার সময় তিনি পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে তদন্তে ধারণা করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
১৫ ঘণ্টা আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
১৬ ঘণ্টা আগে