
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েল যত দিন যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় মেনে চলবে হামাসও তত দিন তা অনুসরণ করবে।
গতকাল শুক্রবার রেকর্ড করা এক ভিডিও বার্তায় চলমান যুদ্ধবিরতি নিয়ে এ কথা বলেন গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটির প্রধান। আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
মুক্তি ও স্বাধীনতার মূল্য গাজার শহীদেরা জীবন দিয়ে চুকিয়েছেন বলেও এ সময় মন্তব্য করেন ইসমাইল হানিয়া। তিনি বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করা, বন্দিবিনিময় সম্পন্ন করা, গাজাকে দখলমুক্ত করা এবং আল আকসা মসজিদে হামলা প্রতিরোধ করতে যা যা করা প্রয়োজন, তার সবই করতে প্রস্তুত আছে হামাস।
এর আগে গত বৃহস্পতিবার দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে যুদ্ধবিরতিকে রাজনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেন ইসমাইল হানিয়া। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইএসএনএ হানিয়াকে উদ্ধৃত করে বলেছে, ফিলিস্তিনের শত্রুরা নারী, শিশু ও অন্য বেসামরিক মানুষকে হত্যা করেছে এবং তাদের বাড়িঘর ধ্বংস করেছে। তারপরও তারা লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি।
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ফিলিস্তিনকে সমর্থন জানানোয় লেবানন, ইয়েমেন, ইরাক ও সিরিয়ার পদক্ষেপের প্রশংসা করেছেন হামাসপ্রধান। ইরানের নেতৃত্ব, রাষ্ট্রপতি, সরকার এবং ইরানের জনগণের দৃঢ় সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসমাইল হানিয়া।
গত ৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাতে থাকে। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায়ও মারা যায় ১ হাজার ৪০০ ইসরায়েলি।
যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গতকাল হামাস প্রথম দফায় আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের কাছে ২৪ জিম্মিকে হস্তান্তর করেছে। এর মধ্যে ১৩ ইসরায়েলি নাগরিক, থাইল্যান্ডের ১০ নাগরিক ও ১ জন ফিলিপাইনের। ইসরায়েলও তাদের কারাগারে বন্দী থাকা ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশুকে ছেড়ে দিয়েছে। চুক্তির আওতায় জিম্মি মুক্তির পাশাপাশি চার দিন লড়াই বন্ধ রাখার ব্যাপারে দুই পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা-ও মানা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
১২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৯ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
২০ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে