
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেংগাও জানিয়েছে, ২০১৮ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী সশস্ত্র বিদ্রোহ বা ‘বাঘি’ অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সিও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, ওই দুই ব্যক্তি আইএস-সংশ্লিষ্ট একটি সেলের সদস্য ছিলেন, যার উদ্দেশ্য ছিল ইরাক ও সিরিয়ায় সংগঠনটির পতনের পর পুনরায় নেটওয়ার্ক গড়ে তোলা। ইরান-ইরাক সীমান্তবর্তী পার্বত্য এলাকায় তাঁরা সদস্য সংগ্রহ ও হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ইরানি সামরিক ও নিরাপত্তা বাহিনীর অভিযানে তাঁরা গ্রেপ্তার হন।
তবে হেংগাও ও যুক্তরাষ্ট্রভিত্তিক আবদোররহমান বোরুমান্দ সেন্টারের দাবি, বিচারপ্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীর সহায়তা, মামলার নথি কিংবা স্বাধীন বিচার পর্যবেক্ষণের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, ইরানে মৃত্যুদণ্ড-সংক্রান্ত মামলাগুলোতে আন্তর্জাতিক বিচারমান লঙ্ঘিত হয় এবং অনেক ক্ষেত্রে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়।
অসলোভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৩৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সংস্থাটির দাবি, গত এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির পর মৃত্যুদণ্ড কার্যকরের হার আরও বেড়েছে। শুধু জুন মাসেই অন্তত ১০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, চলতি বছরে আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে অধিকাংশ মৃত্যুদণ্ডই হত্যা ও মাদক-সংক্রান্ত মামলায় দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারবিরোধী বিক্ষোভ ও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সদস্যদের বিরুদ্ধেও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ইরান সরকার ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে ইরান সরকার বরাবরের মতোই দাবি করছে, সন্ত্রাসবাদ, সহিংসতা ও গুরুতর অপরাধ দমনে দেশটির আইন অনুযায়ী এসব শাস্তি কার্যকর করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের সঙ্গে ভবিষ্যৎ যেকোনো আলোচনায় মানবাধিকার ও মৃত্যুদণ্ডের বিষয়টিকে অগ্রাধিকার দিতে আহ্বান জানিয়েছে।

ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩১ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে