সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফাহ্য় ট্যাঙ্ক পাঠিয়েছে দখলদার ইসরায়েল। আজ মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী রাফাহ্তে প্রবেশ শুরু করে। এরই মধ্যে তাঁরা রাফাহ্ ক্রসিং বা সীমান্তের নিয়ন্ত্রণে নিয়েছে। এই সীমান্ত দিয়েই মূলত এতদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করত।
ইসরায়েলি আর্মি রেডিও ঘোষণা করেছে, মঙ্গলবার সকালে সেনাবাহিনী রাফাহ্ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। সেনাবাহিনীর ফুটেজে ট্যাঙ্কগুলোকে কমপ্লেক্সের মাঝ দিয়ে ঘুরতে দেখা গেছে এবং গাজার অংশে ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসারেলি আগ্রাসনের মুখে রাফাহ্য় আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি। কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইসরায়েলের পতাকাবাহী ট্যাঙ্ক রাফাহ্র ফিলিস্তিন অংশে প্রবেশ করছে। সেখানে সীমিত পরিসরে নির্দিষ্ট লক্ষে অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
মূলত গাজায় মানবিক সহায়তা প্রবেশের দুটি পথ রয়েছে। একটি হলো রাফাহ্ অন্যটি কেরাম শালোম। কিন্তু প্রবেশপথ দুটি ইসরায়েল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র জেনস লারকে। অবরুদ্ধ অঞ্চলটিতে মাত্র একদিনের জ্বালানি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে কায়রোতে চলমান যুদ্ধবিরতি আলোচনাকে ভেস্তে দেওয়ার লক্ষ্যেই ইসরায়েলের রাফাহয় অভিযান শুরু করেছে বলে জানিয়েছে হামাস। মধ্যস্ততাকারী দেশ মিশরও একই কথা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল সতর্ক করে বলেছেন, রাফাহ্তে ব্যাপক হামলা হলে অনেক বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে বলেছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে হামাসের প্রতিক্রিয়া পেয়েছে ইসরায়েল। এটি এখন তারা খতিয়ে দেখছে। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
১৮ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে