
ইসরায়েল অধিকৃত সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় অন্তত ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ২৪ জন সেনা। গত বৃহস্পতিবার সকালে ইরান সমর্থিত ওই গোষ্ঠীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত ওই দুই সেনা হলেন—সার্জেন্ট দানিয়েল আবিব হাইম সোফার (১৯) এবং করপোরাল তাল দ্রোর (১৯)। হাইম সোফার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর গোলান ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের সদস্য। তাঁর বাড়ি আশকেলনে। আর তাল দ্রোর একই ব্রিগেডের আই বিশেষজ্ঞ। তাঁর বাড়ি জেরুসালেম।
আইডিএফের প্রাথমিক তদন্ত বলছে, দুটি পৃথক হামলা হয়েছে। এতে ইরাক থেকে বিস্ফোরকবোঝাই দুটি ড্রোন পাঠানো হয়েছিল। এই ড্রোন দুটির একটিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গুলি করে ভূপাতিত করে। কিন্তু দ্বিতীয় ড্রোনটি কয়েক মিনিট পরে উত্তর গোলান মালভূমির একটি সেনাঘাঁটিতে আঘাত করে।
আইডিএফ জানিয়েছে, প্রথম মনুষ্যবিহীন ড্রোনটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের পরপরই গোলান মালভূমিতে অবস্থিত বেশ কয়েকটি বিপৎসংকেত বেজে ওঠে। তবে দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
তদন্তে দেখা যায়, সময়মতো দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়নি এবং পরে এটি গিয়ে ঘাঁটিতে আঘাত হানে। সৈন্যরা আশ্রয় খোঁজার সময়ও পায়নি। এই হামলায় আহত ২৪ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং বাকি ২১ জন সামান্য আঘাত পেয়েছে।
ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে, তারা উত্তর ইসরায়েলের তিনটি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। তবে গোষ্ঠীটির নাম কী তা টাইমস অব ইসরায়েল প্রকাশ করেনি। বিগত কয়েক মাসের মধ্যে এই প্রথম কোনো ইরাকি গোষ্ঠীর হামলায় ইসরায়েলে প্রাণহানির ঘটনা ঘটল।

সংঘাত তীব্র হওয়ার কারণে সুদানের কর্দোফান অঞ্চলে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে অঞ্চলটির সবচেয়ে বড় শহর এল ওবেইদে গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন নিহত হওয়ার ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এ ঘটনায় হোটেলের দুই কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ইন্ডিয়ার প্রতিবেদন...
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নীরবে এক বিশেষ ও গোপন নৌপথ চালু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই পথ ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছাচ্ছে। যুদ্ধ এখনো অচলাবস্থায় থাকলেও হরমুজ প্রণালিতে তেল পরিবহন সচল রাখার এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
প্রিন্স হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্র থেকে আবার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে তারা যুক্তরাষ্ট্র ছেড়ে লন্ডনের বাইরে একটি ব্যক্তিগত ও রাজপরিবারের আনুষ্ঠানিক বাসভবন নয়, এমন একটি বাড়িতে উঠবেন।
৪ ঘণ্টা আগে