
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে হামাস নেতা মোহাম্মদ দায়েফের (সম্ভবত নিহত) বিরুদ্ধেও। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই গ্রেপ্তারি পরোয়ানা নেতানিয়াহু ও গ্যালান্তের সম্ভাব্য বিদেশ সফরকে প্রভাবিত করবে। কারণ, যেসব দেশ রোমা স্ট্যাটিউট বা আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে সেসব দেশ সফর করলে তাঁরা গ্রেপ্তার হতে পারেন। আর হামাস নেতা মোহাম্মদ দায়েফ সম্ভবত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তাঁর ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না।
আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে যে, তাঁরা গাজায় গণহত্যা সৃষ্টির জন্য অপরাধমূলক দায়িত্ব পালন করেছেন, যা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সমতুল্য।’
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, দায়েফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। যার মধ্যে হত্যা, অত্যাচার, ধর্ষণ এবং অপহরণ অন্তর্ভুক্ত।
এদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির যুদ্ধাপরাধের পরোয়ানা সমর্থন করলেও নেতানিয়াহু এবং গ্যালান্তের বিরুদ্ধে আদালতের পদক্ষেপের বিরোধিতা করেছে। এর ফলে বাইডেন প্রশাসনকে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী আচরণের অভিযোগ অভিযুক্ত করেছে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তা খুব এক কার্যকর হবে না বলেই মনে করা হচ্ছে। কিছু রাষ্ট্র এরই আগে আইসিসির পরোয়ানা উপেক্ষা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সেই দাবি নাকচ করেছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখতে পারে সেটার কী পরিণতি হয়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর...
৩১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ন্যাটো মিত্রদের কাছে হরমুজ প্রণালি রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহায়তার দাবি জানিয়েছেন। একই সময়ে জাপান এবং অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের আহ্বান মেনে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বা কোনো জাহাজকে এসকর্ট দেবে না। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের ঐতিহ্যবাহী এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সময় আজ সোমবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে লাগা এই আগুনে রোগীদের বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন অন্তত ১১ জন হাসপাতাল কর্মী।
১ ঘণ্টা আগে
ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলারের বেশি ব্যয় করেছে। মধ্যপ্রাচ্য সংকটের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন অভ্যন্তরীণ উদ্বেগ বাড়ার মাঝেই এই তথ্য...
১ ঘণ্টা আগে