
দাবানলে সৃষ্ট তীব্র তাপমাত্রার কারণে ইসরায়েলের মধ্যাঞ্চল তেল আবিবের নেস জিয়োনা শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, এই দাবানলের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে একটি উন্মুক্ত বনাঞ্চলে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং অন্তত তিনটি ভবন পুড়ে যায়। আগুনের কেন্দ্রস্থলের নিকটবর্তী বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিট পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে।
আনাদুলু সংবাদ সংস্থার একজন সংবাদদাতা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনো অজানা। তবে গতকাল ইসরায়েলে তাপমাত্রা বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস (৯৩° ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে।
ইসরায়েলের উপকূলীয় সমভূমিতে অবস্থিত নেস জিয়োনা ঘাস ও কৃষি অঞ্চল দ্বারা বেষ্টিত। শুষ্ক, উষ্ণ আবহাওয়ায় কারণে এখানে দাবানলের ঝুঁকি বেশি থাকে।
গত মে মাসে জেরুজালেম ও তেল আবিবে ভয়াবহ দাবানলে ২১ জন আহত হয়েছিল। বনভূমি পুড়ে গিয়েছিল ৪ হাজার ৯৪০ একর। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে ৩১ ঘণ্টা সময় লেগেছিল। উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে সেই আগুনে ইসরায়েল ১০টি শহর ও কিছু অবৈধ বসতি থেকে মানুষকে সরিয়ে নিতে বাধ্য করেছিল। পরে ইসরায়েলে আরও কিছু দাবানলের ঘটনা ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
২ ঘণ্টা আগে