
ইসরায়েলের বাত ইয়াম ও হোলোন শহরের পার্কিং লটে তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে পুলিশ একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে। তবে এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তিনটি বাসে বিস্ফোরণের পর পুলিশ আরও দুটি বাসে বিস্ফোরক ডিভাইস শনাক্ত করেছে। পরে তারা সেগুলো নিষ্ক্রিয় করে। প্রতিটি ডিভাইসে প্রায় ৫ কিলোগ্রাম বিস্ফোরক ছিল।
পুলিশের ধারণা, বিস্ফোরণগুলোর উদ্দেশ্য ছিল শুক্রবার সকালে যাত্রীবোঝাই বাসগুলোতে হামলা চালানো। তবে টাইমার ভুল সেট করা হয়েছিল। ফলে তা নির্ধারিত সময়ের আগেই বিস্ফোরিত হয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা করছে। এ ছাড়া আরও কোথাও বিস্ফোরক আছে কিনা অনুসন্ধান চালাচ্ছেন বোমা বিশেষজ্ঞরা।
উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং গভীর রাতে নিরাপত্তা পর্যালোচনা শেষে পশ্চিম তীরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে আরও সক্রিয়ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলেছেন।
ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ সব গণপরিবহন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে প্রতিটি বাস ও ট্রেনের নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
তেল আবিব জেলা পুলিশের প্রধান হাইম সারগারোফ জানিয়েছেন, বিস্ফোরক ডিভাইসগুলোতে টাইমার ছিল। তবে সেগুলো ছিল স্বল্প মানের। তিনি সন্দেহ করছেন, হামলার সূত্রপাত পশ্চিম তীর থেকেই হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, একটি ডিভাইসে তুলকারেম শহরের নাম উল্লেখ করে ‘শহীদদের প্রতিশোধ নেওয়া হবে’ এমন বার্তা লেখা ছিল। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
‘চ্যানেল-১২ নিউজ’ জানিয়েছে, একটি বাসের যাত্রী সন্দেহজনক ব্যাগের বিষয়ে চালককে সতর্ক করেছিলেন। এরপরই পুলিশের নজরে আসে অবিস্ফোরিত বোমাগুলো।
পুলিশের মুখপাত্র আরিয়েহ ডরন বলেছেন, ‘হয়তো আমরা ভাগ্যবান যে হামলাকারীরা টাইমার ভুল সেট করেছিল। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’
পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের শেষ পর্যন্ত খুঁজে বের করব এবং তাদের নেটওয়ার্ক ধ্বংস করব।’
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলার তদন্ত করছে এবং পশ্চিম তীরে আরও তিনটি ব্যাটালিয়ন মোতায়েন করা হবে। একই সঙ্গে, সীমান্ত এলাকার চেকপয়েন্টগুলো বন্ধ করা হয়েছে।
এই ঘটনার পর বেন গুরিয়ন বিমানবন্দরসহ জেরুজালেমের লাইট রেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া দেশজুড়ে বাস চালকদের গাড়ি ছাড়ার আগে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩৬ মিনিট আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
৪ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৫ ঘণ্টা আগে