
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ ও আটকের ঘটনাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই অভিযানকে বিশ্ব রাজনীতির একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গিদিয়ন সার লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র মুক্ত বিশ্বের নেতার মতো কাজ করেছে। ইসরায়েল সেই স্বৈরশাসকের অপসারণকে স্বাগত জানায়, যে একটি মাদক ও সন্ত্রাসবাদের নেটওয়ার্ক পরিচালনা করত।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি ভেনেজুয়েলায় পুনরায় গণতন্ত্র ফিরে আসবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার স্থাপিত হবে।’
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার জনগণ দীর্ঘকাল ধরে ‘অবৈধ একনায়কতন্ত্রের’ শিকার হয়েছে। তাঁর মতে, দক্ষিণ আমেরিকা এখন সন্ত্রাসবাদ ও মাদকের অভিশাপ থেকে মুক্তির নতুন পথ দেখবে।
তিনি বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাওয়া উচিত। ইসরায়েল সব সময় স্বাধীনতাকামী মানুষের পাশে রয়েছে।’
উল্লেখ্য, হুগো চাভেস এবং পরবর্তী সময় নিকোলাস মাদুরোর শাসনামলে ইসরায়েলের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ছিল চরম বৈরী। মাদুরো সরকার ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক সম্পর্কের কারণে ইসরায়েলের কড়া সমালোচক ছিলেন। ২০০৯ সালে গাজা যুদ্ধের প্রতিবাদে ভেনেজুয়েলা ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। এখন মাদুরোর পতনকে ব্যবহার করে লাতিন আমেরিকায় নিজেদের প্রভাব পুনরায় বাড়ানোর সম্ভাবনা দেখছে তেল আবিব।
অনেকের মতে, মাদুরোর অপসারণের ফলে ভেনেজুয়েলায় যদি একটি পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়, তবে তা মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।

বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে