ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শয়নকক্ষ হিজবুল্লাহর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এর আগে গত শনিবার হিজবুল্লাহর ড্রোন দেশটির রাজধানী তেল আবিবের উত্তরের শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও অন্যান্য সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বাড়ির শয়নকক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়। সংবাদমাধ্যমগুলো সেই ক্ষতিগ্রস্ত জানালার ছবিও প্রকাশ করেছে।
এর আগে গত শনিবার হিজবুল্লাহর একটি ড্রোন সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ার নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন দেশটির প্রতিরক্ষাবাহিনী আইডিএফের বরাত দিয়ে বলা হয়, শনিবার সকালে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবানন থেকে তিনটি ড্রোন পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানায়, এসব ড্রোনের মধ্যে একটি সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল।
ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, হামলার সময় নেতানিয়াহু বা তাঁর স্ত্রী ঘটনাস্থলের কাছে ছিলেন না। এ ছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হামলার পরপরই এক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘আজ যারা আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটি বড় ভুল করেছে। এই হামলা আমাকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বাধা দিতে পারবে না এবং যারা ইসরায়েলিদের ক্ষতি করবে, তারা কঠিন মূল্য চোকাবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সেই দাবি নাকচ করেছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখতে পারে সেটার কী পরিণতি হয়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর...
৩৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ন্যাটো মিত্রদের কাছে হরমুজ প্রণালি রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহায়তার দাবি জানিয়েছেন। একই সময়ে জাপান এবং অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের আহ্বান মেনে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বা কোনো জাহাজকে এসকর্ট দেবে না। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের ঐতিহ্যবাহী এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় সময় আজ সোমবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে লাগা এই আগুনে রোগীদের বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন অন্তত ১১ জন হাসপাতাল কর্মী।
১ ঘণ্টা আগে
ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলারের বেশি ব্যয় করেছে। মধ্যপ্রাচ্য সংকটের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন অভ্যন্তরীণ উদ্বেগ বাড়ার মাঝেই এই তথ্য...
১ ঘণ্টা আগে