
গাজা উপত্যকা ভয়াবহ ‘মানবসৃষ্ট খরা’র মুখোমুখি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় শিশুরা এখন তৃষ্ণায় মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র জেমস এল্ডার।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে এল্ডার বলেন, শিশুরা তৃষ্ণায় মারা যেতে শুরু করবে... পানযোগ্য জলের উৎপাদন কেন্দ্রগুলোর মাত্র ৪০ শতাংশ এখনো কার্যকর আছে।
এর আগে ইউনিসেফ জানায়, গাজা উপত্যকায় মে মাসে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এর একদিন পরই এমন সতর্কবার্তা দিল গাজা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ইউনিসেফ পরিচালিত পুষ্টি কেন্দ্রগুলোর পরিসংখ্যান বলছে, এপ্রিলের তুলনায় শিশুদের অপুষ্টি শনাক্তের হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আর ফেব্রুয়ারির তুলনায় (যখন যুদ্ধবিরতি ছিল এবং ত্রাণ প্রবেশ করছিল) তা বেড়েছে ১৫০ শতাংশ।
ইউনিসেফ এই পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়ে বলেছে, অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে শিশুদের জীবন চরম ঝুঁকিতে পড়বে।

ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
১ ঘণ্টা আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এ বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
১ ঘণ্টা আগে