
ব্রিটিশ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনে যেসব ড্রোন পাঠিয়েছে তার অর্ধেকেরও বেশি আসলে প্রতারণামূলক ড্রোন। এগুলোর মূল উদ্দেশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা।
গত মাসেই (নভেম্বর) প্রায় ২ হাজার ৩০০টি ড্রোন ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাঠিয়েছিল রাশিয়া। এর মধ্যে ৬০ শতাংশ ড্রোনই ছিল অপেক্ষাকৃত ছোট এবং সস্তা। ইরানি নকশায় তৈরি শাহেদ নামে আক্রমণাত্মক ড্রোনগুলোর চেয়ে এগুলো অনেক কম দামি।
এ বিষয়ে ব্রিটিশ কর্মকর্তারা বলেন, ‘এই ড্রোনগুলোর লক্ষ্য হচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষার প্রচেষ্টাকে জটিল করা, রাডারের তথ্য বিভ্রান্ত করা এবং আকাশ প্রতিরক্ষা দলের ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করে দীর্ঘ মেয়াদে ক্লান্ত করে ফেলা।’
কিছু ড্রোন আবার সামান্য পরিমাণ বিস্ফোরক বহন করতে পারে। তবে এই বিস্ফোরকের পরিমাণ সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত হতে পারে। ফলে এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছালে ক্ষতি করতে সক্ষম।
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসে (ডিসেম্বর) রাশিয়ার ড্রোন হামলার সংখ্যা কমেছে। এই মাসে ৮৫০টি ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। গত মাসের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে কম। এর পেছনে আবহাওয়ারও প্রভাব থাকতে পারে। কারণ বড় আকারের ড্রোন হামলার পরে কিছু সময় ধরে কার্যক্রম বন্ধ থাকে।
বিশ্লেষকেরা জানিয়েছেন, ইউক্রেনের হামলা সত্ত্বেও রাশিয়ার ড্রোন উৎপাদন কারখানা এবং নিক্ষেপ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতি মাসে রাশিয়া প্রায় ১ হাজার ৫০০টি ড্রোন উৎপাদন করতে পারে। ফলে দেশটি ইউক্রেনে হামলা চালানোর পাশাপাশি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মজুতও পুনরায় পূরণ করতে সক্ষম হচ্ছে। এই পরিস্থিতি ইউক্রেনের জন্য দীর্ঘ মেয়াদে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২০ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে