
ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র পরিবহনের জন্য হরমুজ প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান প্রণালিটির আশপাশে ‘শক্তিশালী প্রতিবেশী’ দেখতে চায়, তবে যারা ইরানের জনগণের ওপর ‘নিরাপত্তাহীনতা’ চাপিয়ে দিতে চায়, তাদের অবাধে এই জলপথ ব্যবহারের সুযোগ দেওয়া সম্ভব নয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে পেজেশকিয়ান বলেন, একটি জলপথ থেকে কোনো কোনো দেশ অবাধে নিজেদের স্বার্থ হাসিল করবে, অথচ একই জলপথ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাবে—এটি মেনে নেওয়া যায় না।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা এমনটা হতে দিতে পারি না যে, কেউ একটি জলপথ থেকে অবাধে সুবিধা নেবে, আবার সেই জলপথ ব্যবহার করেই আমাদের ওপর আগ্রাসন ও নিরাপত্তাহীনতা চাপিয়ে দেবে এবং আমাদের নিজেদের জলপথ ব্যবহারে বাধা দেবে।’
হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এর উত্তরে পারস্য উপসাগর এবং দক্ষিণে ওমান উপসাগর ও আরব সাগরের সংযোগ রয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তেহরান এর আগে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।
পেজেশকিয়ান বলেন, হরমুজ প্রণালি দিয়ে সবাই সুবিধা নেবে, অথচ ইরানকে সেই জলপথে নিজেদের নৌযান চলাচল থেকে বঞ্চিত করা হবে—এটি গ্রহণযোগ্য নয়।
পেজেশকিয়ান আরও বলেন, ‘শত্রুভাবাপন্ন নৌবহরের স্থায়ী উপস্থিতি এবং যুদ্ধের বিস্তার শান্তি বয়ে আনবে না।’
ইরানের প্রেসিডেন্টের বক্তব্য এমন এক সময়ে এল, যখন হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তীব্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই প্রণালিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ইরান কূটনীতির দরজা খোলা রাখতে প্রস্তুত, তবে কোনো চাপের মুখে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।
১ ঘণ্টা আগে
রেকর্ড সৃষ্টিকারী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে অস্বাভাবিক উষ্ণতা বাড়ায় আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হতে পারে। দ্রুত পদক্ষেপ না নিলে তাপপ্রবাহজনিত এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন জলবায়ুবিজ্ঞানীরা।
২ ঘণ্টা আগে
ব্রিটেনের রাজপরিবারের জীবনকে ক্রমেই অসহনীয় মনে করছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা। তাই গোপন প্রেমিক পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হৃদ্রোগ বিশেষজ্ঞ ড. হাসনাত খানের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় গিয়ে নতুন ও অপেক্ষাকৃত সাধারণ জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একসময় নিজেই নিজের সক্ষমতা বাড়াতে পারে এবং মানব নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এমন আশঙ্কার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই বিষয়ে অবহিত করবেন বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা।
৪ ঘণ্টা আগে