
পাল্টাপাল্টি হামলা চলছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ও ইসরায়েলের মধ্যে। মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও। এই সংঘাতের মাঝে নেতানিয়াহু শাসন অচিরেই বিলুপ্ত হবে বলে হুমকি দিয়েছেন হুতিদের প্রধান নেতা মোহাম্মদ আলী আল-হুতি। আজ সোমবার হুতি সমর্থিত আল-মাশিরাহ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হুতি নেতা বলেন, ‘নেতানিয়াহুর শাসন অস্থায়ী এবং অচিরেই বিলুপ্ত হবে। ইয়েমেনের বিরুদ্ধে হুমকি দেওয়ার আগে তাঁকে এই অনিবার্য পরিণতির কথা মাথায় রাখতে হবে।’ আল-হুতি জোর দিয়ে বলেন, ‘নিপীড়িতের বিজয় অবশ্যম্ভাবী। নেতানিয়াহু শিগগিরই ক্ষমতা থেকে অপসারিত হয়ে কারাবন্দী হবেন। সামরিক শক্তি ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে তাঁর সব প্রচেষ্টা ব্যর্থ হবে।’
সম্প্রতি ইসরায়েলে একাধিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সর্বশেষ গত শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। এতে ৩৩ জন আহত হন।
এই হামলার পর হুতি নেতা হেজাম আল-আসাদ বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থ। তাদের হৃৎপিণ্ড (তেল আবিব) আর নিরাপদ নয়। বিলিয়ন ডলার খরচ করে বানানো প্রতিরক্ষাব্যবস্থার আর কোনো উপযোগিতা নেই।’
এ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। দেশটির অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, যেমন—আয়রন ডোম ও ডেভিডস স্লিং সিস্টেম এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। তিনি ঘোষণা করেন, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। দেশের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালে তাদের কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের জবাবে সামরিক গোয়েন্দা কৌশলকে অগ্রাধিকার দিচ্ছেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর অভিযোগ, বৈশ্বিক নৌপথ এবং আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি হুতিরা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি, তেমনি হুতিদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে অভিযান চালানোর অঙ্গীকার করেছে। শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় তারা। গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় হুতিরা। গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি তাদের।

প্রায় চার মাস ধরে টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত প্রায় দুই হাজার মাইল হেঁটে পাড়ি দিয়েছেন ১৯ জন বৌদ্ধ ভিক্ষু। কখনো খালি পায়ে, কখনো তুষারের ভেতর দিয়ে চলা এই ‘ওয়াক ফর পিস’ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষের দৃষ্টি কেড়েছে।
৭ ঘণ্টা আগে
মিউনিখ নিরাপত্তা প্রতিবেদন ২০২৬-এ সতর্ক করে বলা হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব এখন এক ধরনের ‘ধ্বংসাত্মক’ রাজনীতির যুগে প্রবেশ করেছে। এমন পরিস্থিতি গত আট দশক ধরে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থাকে নজিরবিহীন চাপে ফেলছে।
৯ ঘণ্টা আগে
সংবাদ সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়া গোপনে একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করছে। সেখানে সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর জন্য হাজার হাজার যোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর দখলের দিকে কার্যত আরেক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা একগুচ্ছ নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে পশ্চিমতীরের ভূমি ও সম্পদের ওপর নজিরবিহীন নিয়ন্ত্রণ ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে বলে মনে করেন বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা।
১২ ঘণ্টা আগে