৩.৫ বিলিয়ন ডলার খরচ করে জনপ্রিয় মোবাইল গেম ‘পোকেমন গো’ কিনে নিচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)।
প্রায় এক দশক আগে বাজারে এলেও ‘পোকেমন গো’ এখনো বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা মোবাইল গেমগুলোর মধ্যে রয়েছে। প্রতি মাসে প্রায় ৩ কোটি খেলোয়াড় এই গেমটি খেলেন। এই গেমে খেলোয়াড়দের বাস্তব জগতে হাঁটতে হয় এবং ‘অগমেন্টেড রিয়্যালিটি’ (এআর) প্রযুক্তির মাধ্যমে তাঁদের ফোনের স্ক্রিনে পোকেমন চরিত্রগুলো দেখা যায়।
বুধবার রাতে বিবিসি জানিয়েছে, এই চুক্তি সৌদি আরবের গেমিং শিল্পে বিশাল বিনিয়োগের আরেকটি ধাপ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি এই খাতে বিলিয়ন ডলার ব্যয় করেছে।
চুক্তির অধীনে ‘পোকেমন গো’ এর নির্মাতা প্রতিষ্ঠান নিয়ান্টিকের অন্যান্য জনপ্রিয় গেম—মনস্টার হান্টার নাও এবং পিকমিন ব্লুমও অন্তর্ভুক্ত থাকবে।
পোকেমন গো টিমের প্রধান এড উ এক ব্লগ পোস্টে লিখেছেন—এই অধিগ্রহণ গেমটির ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি বলেন, ‘পোকেমন গো আমার জন্য শুধু একটা গেম নয়, এটা আমার জীবনের কাজ। গেমটি আগেও পরিবর্তনের মধ্যে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে আমরা যেভাবে এটি তৈরি করি ও বিকাশ ঘটাই, সেটি অপরিবর্তিত থাকবে। আশা করি, আমরা খেলোয়াড়দের জন্য আরও ভালো অভিজ্ঞতা দিতে পারব।’
সৌদি আরবের বিনিয়োগ তহবিল ইতিমধ্যে গেমিং দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠান নিন্টেন্ডো, ইলেকট্রনিক আর্টস এবং টেক-টু ইন্টারঅ্যাকটিভে বিনিয়োগ করেছে।
এ ছাড়াও সৌদি আরব ই-স্পোর্টস জগতে শক্ত অবস্থান গড়ে তুলছে। দেশটি ২০২৩ সালের ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছিল, যেখানে ৬ কোটি ডলারের বেশি প্রাইজ মানি ছিল। ২০২৭ সালে অনুষ্ঠিতব্য অলিম্পিক ই-স্পোর্টস গেমসেরও আয়োজক দেশ হবে সৌদি আরব।
সৌদি আরবের বিনিয়োগ তহবিলের অধীনে শত শত বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। দেশটির তেলসম্পদের ওপর ভিত্তি করে এই সম্পদ গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই তহবিল গলফ, বক্সিং, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিশাল বিনিয়োগ করছে।
২০২১ সালে ৩০ কোটি পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড ফুটবল ক্লাব কেনার মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজের প্রভাব আরও বাড়িয়েছে।
এই বিনিয়োগ তহবিলের প্রধান এখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাকারীরা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পর্যায়ক্রমিক বা ধাপভিত্তিক একটি পথ খুঁজছেন। এর আওতায় তেহরান হরমুজ প্রণালি আবারও খুলে দেবে এবং ওয়াশিংটন ইরানের ওপর আরোপ করা অর্থনৈতিক অবরোধ তুলে নেবে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে জাঁকজমকের সঙ্গে হোয়াইট হাউসে শীর্ষ বৈঠকে স্বাগত জানান। বৈঠকটি প্রতীকী আয়োজন ও আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় ভরপুর হলেও, কিন্তু বাস্তব অগ্রগতির দিক থেকে ছিল অনেকটাই ফাঁপা।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ও তুরস্কের বোয়িং ক্রয় নিয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। তিনি বলেছেন, তুরস্ক ও বাংলাদেশ ১১১টি বোয়িং কেনার ঘোষণা দিয়েছে এবং আরও ৫০টি বোয়িং কেনার সুযোগ খোলা রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের প্রত্যন্ত নর্থ রোনাল্ডসে দ্বীপে ৩৪ বছর পর প্রথমবারের মতো জন্ম নিয়েছে একটি শিশু। গত ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া শিশুটির নাম ডানকান ওয়াইল্ডার থর্সটেইন ট্রেইল সুয়ারেজ ফোর্ড। তার মা অ্যালিস ট্রেইল ফোর্ড বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
১০ ঘণ্টা আগে