
মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত জেরুসালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। গতকাল শুক্রবার ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
শুক্রবার ভোর থেকেই আল-আকসা মসজিদে কাঁদানে গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। এতে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে শেষ জুমার (জুমাতুল বিদা) নামাজ পড়তে পারেনি অনেক মুসল্লি।
ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজির হয়েছিল হাজার হাজার মুসল্লি। বেশ কয়েকজন তখন ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এর মধ্যে কিছু স্লোগান ছিল উসকানিমূলক। কয়েকজন তখন ইসরায়েলি পুলিশের দিকে আতশবাজি নিক্ষেপ করে। পুলিশ তখন তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণের বাইরে ১৬ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনের মুসল্লিরা বলেছেন যে, গত ৭ অক্টোবর গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসায় তাদের প্রবেশাধিকারে বাধা দিচ্ছে।
এদিকে, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) শুক্রবার আল-আকসা মসজিদে হাজার হাজার মানুষকে প্রবেশে বাধা দেওয়ায় ইসরায়েলি বাহিনীর তীব্র নিন্দা করেছে।
মসজিদ আঙিনায় মুসল্লিদের ওপর বিষাক্ত-গ্যাস বোমা এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের নিন্দা জানিয়ে ইসরায়েলি পুলিশের এই কাজকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে আখ্যা দিয়েছে ওআইসি।

ভারতে চলমান ককরোচদের আন্দোলনের সবচেয়ে আলোচিত নাম এখন রিয়া আহির। গতকাল বুধবার মুম্বাইয়ে একটি পুলিশ ভ্যান আটকে দাঁড়াতে দেখা যায় ২৭ বছর বয়সী এই তরুণীকে। ভ্যানটিতে একদল শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। এঁরা সবাই ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে পরীক্ষায়...
১৬ মিনিট আগে
উটকে বলা হয় ‘মরুভূমির জাহাজ’। তীব্র গরম, পানির সংকট আর প্রতিকূল পরিবেশেও টিকে থাকার অসাধারণ ক্ষমতার কারণে আফ্রিকার শুষ্ক অঞ্চলে যুগ যুগ ধরে যাযাবর জনগোষ্ঠীর জীবন ও জীবিকার অন্যতম ভরসা এই প্রাণী। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে সেই উটও এখন আর আগের মতো খাপ খাওয়াতে পারছে না।
২ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহ ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের তৈরি কূটনৈতিক নীতি থেকে সরে আসছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে কাঠমান্ডুভিত্তিক বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একান্ত বৈঠক এড়িয়ে চললেও এবার তিনি ভারত ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানা
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বছরের অন্যতম বৃহৎ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, ইহুদিদের ধর্মীয় শোক দিবস তিশা ব’আভ উপলক্ষে আজ বৃহস্পতিবার ২ হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটলার) এবং কট্টর-ডানপন্থী গোষ্ঠীর সদস্য আল-আকসা প্রাঙ্গণে...
৩ ঘণ্টা আগে