ইসরায়েলকে টার্গেট করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার রাতে এক লাইভ প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই হোয়াইট হাউস থেকে জো বাইডেনের বিবৃতি জারি করা হয়।
ইসরায়েলের আশপাশের অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্র বিগত দিনগুলোতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এর আগে গত ১৩ এপ্রিল ইসরায়েলের ওপর একটি হামলা চালিয়েছিল ইরান। সে সময়ও ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ভূপাতিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাজিনী।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুদ্ধকালীন ‘সিচুয়েশন রুমে’ বসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এর আগে ইরানের ফারস বার্তা সংস্থার বরাতে আল-জাজিরা জানিয়েছিল, ইসরায়েলে হামলার দায় স্বীকার করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ডস (আইআরজিসি) বাহিনী এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং এই বছরের শুরুর দিকে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘ইসমাইল হানিয়াহ, হাসান নাসরুল্লাহ এবং নীলফোরোশানের (আইআরজিসি গার্ডস কমান্ডার) শহীদ হওয়ার প্রতিক্রিয়ায় আমরা অধিকৃত অঞ্চলগুলোর কেন্দ্রস্থলকে টার্গেট করেছি।’
মঙ্গলবার রাতে আল-জাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। নিজেদের নিরাপদ আস্তানায় থাকতে বলেছে।
ইসরায়েলে আল-জাজিরা নিষিদ্ধ থাকায় সংবাদমাধ্যমটি জর্ডান থেকে খবরাখবর সংগ্রহ করছে। ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানের ওপর দিয়েই ইসরায়েলে গিয়ে আঘাত হানছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। এর ফলে, দলটির ভাষায় ‘ডাবল ইঞ্জিনের সরকার’ গঠিত হয়েছে রাজ্যটিতে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই বিজেপি ক্ষমতা। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর ভারতের অন্যতম রাজনৈতিক ও কৌশলগতভাবে সংবেদনশীল ইস্যু দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
১৭ মিনিট আগে
ইসরায়েলের সেনাবাহিনী ২০০৬ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারে অগ্রসর হয়েছে। পাশাপাশি তারা দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ও চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত জেনারেল এন এস রাজা সুব্রামানি আজ রোববার ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর প্রধান দায়িত্ব হবে উচ্চাকাঙ্ক্ষী সামরিক থিয়েটারাইজেশন পরিকল্পনা বাস্তবায়ন এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু হওয়ার পর প্রথম ৭ দিনে রাজ্য প্রশাসন এখন পর্যন্ত প্রায় ৪০০ জন কথিত ‘বাংলাদেশি’কে আটক করেছে। তাদের সবাইকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে