আগামী রোববার (১১ জুলাই) থেকে সৌদি আরবে শুরু হবে জিলহজ মাস। সে হিসাবে দেশটিতে ঈদুল আজহা অনুষ্ঠিত আগামী ২০ জুলাই।
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (৯ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।
দেশটির সুপ্রিম কোর্টের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে জনায়, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই বুধবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানান। কেউ দেশের কোথাও খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের জন্য ইরান, ইরাক ও লেবানন সফরে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলমান আঞ্চলিক পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪০ মিনিট আগে
মার্কিন ডিফেন্স ম্যানপাওয়ার ডেটা সেন্টারের (ডিএমডিসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইতালিতে ১২ হাজার ৬৬২ জন এবং স্পেনে ৩ হাজার ৮১৪ মার্কিন সেনা সক্রিয়ভাবে মোতায়েন ছিল।
১ ঘণ্টা আগে
ইউক্রেন ধীরে ধীরে একটি উদীয়মান আকাশ-শক্তি হিসেবে নিজেদের সক্ষমতা দেখাতে শুরু করেছে, যা রাশিয়াকে ক্রমেই অস্বস্তিতে ফেলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন তাদের উন্নত ড্রোন ও দূরপাল্লার হামলা প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার তেল সংরক্ষণাগার, বন্দর ও শোধনাগারে গভীর আঘাত হেনেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে চাপের মুখে পড়েছে ভারত। উদ্ভূত পরিস্থিতিতে দেশটি বাণিজ্যিক এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে।
২ ঘণ্টা আগে