
ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৬০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিকও আছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, নিহতদের ২০ জনই খান ইউনিসের বাসিন্দা। খান ইউনিস ছাড়াও মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আজ মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ১৬ জন। যাদের মধ্যে ৬ জনই শিশু।
আল-জাজিরার নিহত ওই সাংবাদিকের নাম হোসাম শাবাত। তিনি বাইত লাহিয়ায় সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় ইসরায়েলি বোমা হামলায় নিহত হন তিনি। আরও বেশ কয়েকজন ওই হামলায় আহত হয়েছে বলেও জানা গেছে।
আজ মঙ্গলবার গাজা উপত্যকায় এ নিয়ে দুজন সাংবাদিকের মৃত্যু হলো। এর আগে ইসরায়েলি হামলায় নিহত হন স্থানীয় সংবাদমাধ্যম প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মাদ মনসুর। খান ইউনিসে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে ২০৮ গণমাধ্যমকর্মীর মৃত্যু হলো।
সংবাদকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। সংগঠনটির নির্বাহী প্রধান জোডি গিন্সবার্গ বলেন, ‘সংবাদকর্মীদের ওপর হামলা যুদ্ধাপরাধ। এমন হামলার তীব্র নিন্দা জানাই।’ বিপরীতে ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিক নিহত হওয়ার দায় হোয়াইট হাউস হামাসের কাঁধে দিয়েছে।
গতকাল সোমবার, গাজার আল-নাসের হাসপাতালেও বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামাস নেতা ইসমাইল বারহৌমকে হত্যা করতে হাসপাতালটিকে টার্গেট করে তারা।
এদিকে, ২১ দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি সংকট আর হামলার তীব্রতায় উপত্যকাজুড়ে সব হাসপাতালেই কার্যক্রম চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন থেকে আরও কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া, ইসরায়েলি হামলায় যে পরিমাণ মানুষ হতাহত হচ্ছে, সে তুলনায় চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালগুলোর।
ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তার ওপর কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হাসপাতালে হামলা চালাচ্ছে—একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছেন ফিলিস্তিনিরা।
প্রায় এক মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে অবরুদ্ধ উপত্যকা গাজায় পুনরায় বর্বরতা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি আগ্রাসনে এই এক সপ্তাহে প্রাণ গেছে ৭ শতাধিক ফিলিস্তিনির। ২০২৩ সালের ৭ অক্টোবর উপত্যকায় নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা শুরুর পর গত ১৮ মাসের যুদ্ধে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের ১৭ হাজারই শিশু।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৬ মিনিট আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৪ ঘণ্টা আগে