
ইরান-ইসরায়েল সংঘাতের পর সাময়িক যুদ্ধবিরতি বা সমঝোতা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মহান ইরানি জাতি ভুয়া জায়নবাদী শাসনের ওপর বিজয় অর্জন করেছে।’
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘সব প্রচার, সব দাবি সত্ত্বেও জায়নবাদী শাসনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামি প্রজাতন্ত্রের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।’
খামেনি আরও বলেন, ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র সংঘাতে হস্তক্ষেপ করেছে। কারণ, তারা বুঝতে পেরেছিল, যদি তারা হস্তক্ষেপ না করে, তাহলে জায়নবাদী শাসন ধ্বংস হয়ে যাবে।
এই যুদ্ধে আমেরিকানরা কিছু অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য হলো ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক পোস্টের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, ‘ট্রাম্প সত্যটা সামনে এনেছেন। তিনি দেখিয়েছেন, আমেরিকানরা কেবল ইরানের পরাজয় ও নিঃশর্ত আত্মসমর্পণেই সন্তুষ্ট হবে, অন্য কিছু নয়।’
খামেনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শাসনব্যবস্থার মৌলিক দ্বন্দ্ব চলেছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র নানা অজুহাত সামনে এনেছে। বিশেষ করে, মানবাধিকার, নারীর অধিকার, পারমাণবিক সমৃদ্ধকরণ, পারমাণবিক কর্মসূচি, মিসাইল উৎপাদন ইত্যাদি ইস্যু টেনে আনা তাদের কৌশলমাত্র।
খামেনি বলেন, ‘ট্রাম্পের বক্তব্যে সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আগের প্রেসিডেন্টরা এতটা স্পষ্টভাবে বলেননি। কারণ, একটি জাতিকে প্রকাশ্যে আত্মসমর্পণের কথা বলা গ্রহণযোগ্য নয়—এটা অযৌক্তিক।’
‘ইরানকে মাথা নত করাতেই তারা অজুহাত দাঁড় করায়’, যোগ করেন তিনি।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৪৫ সদস্য নিহত হয়েছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক দ্য ন্যাশনাল সহ আন্তর্জাতিক আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
১৩ মিনিট আগে
ব্রিটিশ সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রতিষ্ঠান আর্মি ফাউন্ডেশন কলেজে (এএফসি) যৌন সহিংসতা, ধর্ষণ ও হয়রানির ভয়াবহ অভিযোগ তুলেছেন সাবেক চার নারী প্রশিক্ষণার্থী। বিবিসির অনুসন্ধানে তারা জানিয়েছেন, গত পাঁচ বছরের মধ্যে (১৭ বছর বয়সে) প্রশিক্ষণ নেওয়ার সময় তারা একাধিকবার যৌন নিপীড়ন ও হয়রানির শিকার হন...
১৯ মিনিট আগে
ভারতের অনুসন্ধানী সাময়িকী তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বোম্বে হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ১০ লাখ ২১ হাজার রুপি জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগীকে দেওয়া হবে...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তাঁর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতির মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুতের পরিস্থিতি সম্পর্কে হেগসেথ হোয়াইট হাউসকে বিভ্রান্ত করেছেন বলে ট্রাম্প অভিযোগ...
৫ ঘণ্টা আগে