ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, হামাসের সশস্ত্র শাখা ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তবে এই আলোচনার চূড়ান্ত লক্ষ্য হতে হবে ফিলিস্তিনের স্বাধীনতা। গতকাল বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসমাইল হানিয়া এ কথা বলেন।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভাষণে ইসমাইল হানিয়া আরও বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা বা সংলাপ যেটাই বলেন, তার জন্য প্রস্তুত। তবে সেই আলোচনা হতে হবে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আবাসস্থল পুনর্বহালের আলোচনা।
হামাসের প্রধান বলেন, ‘আমরা যেকোনো ব্যবস্থা বা উদ্যোগ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত, যা আগ্রাসনের অবসান ঘটাবে এবং আমরা একটি রাজনৈতিক সমাধানের দিকেও এগিয়ে যেতে প্রস্তুত, যেখানে জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগণ তাদের স্বাধীন রাষ্ট্রে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারবে।’
হামাসের প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পর গাজাসংক্রান্ত যে বন্দোবস্তই গ্রহণ করা হোক না কেন, তা থেকে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে বাদ দেওয়ার যেকোনো প্রচেষ্টাই একটি ‘ভ্রম’ বলে বিবেচিত করা হবে। তিনি এ সময় জোর দিয়ে দাবি করেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো অবশ্যই এই বন্দোবস্ত বা প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবে।
হানিয়ার এই মন্তব্য এমন এক সময়ে এল, যার মাত্র এক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিরাষ্ট্রীয় সমাধান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং ইসরায়েল কখনোই ১৯৯৩ সালের অসলো শান্তি চুক্তির মতো ভুল করবে না। এ সময় তিনি হামাসকে নির্মূল করার শপথের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ‘গাজায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েল অভিযান বন্ধ করবে না। কোনো কিছুই ইসরায়েলকে থামাতে পারবে না।’
অবশ্য প্রথম দিকে ইসরায়েল নীতিগতভাবে অসলো শান্তিচুক্তির দ্বিরাষ্ট্রীয় সমাধানের ধারণাটিকে গ্রহণ করেছিল, কিন্তু তা কখনোই বাস্তবায়িত হয়নি। অসলো চুক্তি প্রক্রিয়াটি দীর্ঘকাল আগেই ভেঙে গেছে। এর বিগত ৩০ বছরের বেশি সময় ধরে সংঘাত ক্রমেই বেড়েছে। ইসরায়েলি দখলদারেরা পশ্চিম তীরে বিপুল পরিমাণ ভূমি দখল করে নিয়েছে।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১১ মিনিট আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে