ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিগত চার মাসের মধ্যে ইসরায়েলে হামাসের এ ধরনের হামলা এই প্রথম। হামাস ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) গতকাল রোববারের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে আইডিএফ হামাসের রকেট হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এ ছাড়া, আইডিএফ দাবি করেছে, তারা গাজা থেকে আগত একঝাঁক রকেটের মধ্য থেকে আটটি রকেট ঠেকিয়ে দিয়েছে। তবে হামাস কতগুলো রকেট নিক্ষেপ করেছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।
আইডিএফ এক্সে শেয়ার করা টুইটে বলেছে, ‘রাফাহ থেকে মধ্য ইসরায়েলের (তেল আবিবের) দিকে একঝাঁক রকেট দিয়ে হামলা চালানো হয়েছিল।’ রকেট হামলার ভিডিওকে ইঙ্গিত করে আইডিএফ আরও বলেছে, ‘আজ (রোববার) সকালে কারেম শালোম ক্রসিং দিয়ে গাজায় মানবিক সাহায্য যাচ্ছিল এবং এখন মধ্য ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে।’
ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজগুলো থেকে দেখা গেছে—এই হামলার ফলে তেল আবিব এলাকায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় অন্তত একটি আবাসিক বাড়ি ধ্বংস হয়েছে। আইডিএফ জানিয়েছে, এই রকেটগুলো রাফাহ-মিসর সীমান্তসংলগ্ন এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, আইডিএফ রাফাহেই হামাসের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান পরিচালনা করছে।
এদিকে, এই রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেড। এক বিবৃতিতে আল-ক্বাসাম ব্রিগেড বলেছে, এই হামলা গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্রের গণহত্যার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য ঘরে-বাইরে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। গাজায় গণহত্যা বন্ধে দেশে দেশে বিক্ষোভের পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও জিম্মিদের নিরাপদে ফেরানোর দাবি জোরালো হচ্ছে।
জিম্মিদের ফেরানোর দাবিতে বিভিন্ন বিক্ষোভ থেকে সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ইস্যুতে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর সাঙ্গপাঙ্গরা তাঁদের নিজেদের রাজনীতি টিকিয়ে রাখা নিয়ে ব্যস্ত।
চলতি মাসের শুরুর দিকে ইয়ার লাপিদ বলেছিলেন, গাজায় প্রতিদিন ইসরায়েলি সেনাদের হত্যা করা হচ্ছে আর তাঁরা (ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা) টেলিভিশনে নিজেদের মধ্যে লড়াই করছেন। এই মন্ত্রিসভা বিচ্ছিন্ন ও অকার্যকর। নেতানিয়াহু প্রশাসন তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ছে, মধ্যবিত্তরা ব্যাপক চাপে পড়ছে।

ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এবং বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
২২ মিনিট আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৩১ মিনিট আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
১ ঘণ্টা আগে
পর্যটকের ক্রমবর্ধমান চাপ মোকাবিলা এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বিদেশি ভ্রমণকারীদের ওপর আরোপিত ‘ইন্টারন্যাশনাল টুরিস্ট ট্যাক্স’ বা প্রস্থান কর তিনগুণ বাড়িয়েছে জাপান। ১ জুলাই থেকে দেশটি ত্যাগকারী সব যাত্রীর জন্য এই কর ১ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩ হাজার ইয়েন করা হয়েছে।
২ ঘণ্টা আগে