
হিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
মেহরি তালেবিকে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই ক্লিনিকে ‘বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা’ প্রদান করা হবে। তবে এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানের নারী এবং মানবাধিকার সংগঠনগুলো।
এই উদ্যোগকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন মৃত্যুর হুমকির মুখে থাকা যুক্তরাজ্যভিত্তিক ইরানি সাংবাদিক সিমা সাবেত। তিনি বলেন, চিকিৎসাকেন্দ্র চালু করে হিজাব আইন অমান্যকারী নারীদের ‘সুস্থ’ করার ধারণা ভয়ানক। যারা শাসকদের আইন মানবেন না, তারা সমাজ থেকে আলাদা হয়ে যাবেন।
ইরানের মানবাধিকারকর্মী ও আইনজীবী হোসেইন রাইসি বলেছেন, ‘হিজাব আইন অমান্যকারী নারীদের জন্য চিকিৎসাকেন্দ্র চালুর চিন্তা ইসলামসম্মত নয় এবং ইরানি আইন অনুযায়ীও এটি সঠিক নয়। আর এই ভীতিকর উদ্যোগের ঘোষণা এসেছে তেহরান সদর দপ্তরের নারী ও পরিবার বিভাগ থেকে, যা সরাসরি সর্বোচ্চ নেতা আলি খামেনির অধীনে।’
এই সংবাদটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ‘নারী, নারীর জীবন ও স্বাধীনতা’ নিয়ে আন্দোলনকারী এবং মহিলা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে এমনই একজন ইরানি তরুণী বলেন, ‘এটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি হবে একটি কারাগার। আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য সংগ্রাম করছি, দেশে বিদ্যুৎ সংকট চলছে। অথচ এক টুকরো কাপড়ের জন্য এই রাষ্ট্রের কত উদ্বেগ! এখনই আমাদের রাস্তায় নামতে হবে, নইলে তারা আমাদের সবাইকে আবদ্ধ করে ফেলবে।’
সম্প্রতি ইরানের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গ্রেপ্তার নিয়ে খবর ছড়িয়ে পড়েছিল। তেহরানে হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে নিরাপত্তা রক্ষীরা ওই ছাত্রীকে হেনস্তা করেন। এর প্রতিবাদস্বরূপ ওই ছাত্রী অন্তর্বাস পড়ে রাস্তায় নেমেছিলেন। পরে তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর হিজাব আইন অমান্যকারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণায় দেশটির নারীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো ইরানে বাধ্যতামূলক পোশাকবিধি অমান্যকারী নারীদের ওপর ক্রমবর্ধমান দমনপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, সম্প্রতি একাধিক গ্রেপ্তার, জোরপূর্বক গুম এমনকি নারীদের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার ঘটনাও ঘটেছে।
গেল সপ্তাহে ২৫ বছর বয়সী রোশনাক মোলাই আলিশাহ নামে এক নারীর ঘটনা প্রকাশ করে ইরানের একটি মানবাধিকার সংস্থা। হিজাব নিয়ে হয়রানি করা এক ব্যক্তির সঙ্গে তর্ক করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার সংস্থাটি বলছে, ওই নারীর বর্তমান অবস্থান তারা জানেন না।

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
৪ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
৭ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
৭ ঘণ্টা আগে