
আইএসআইএস-এর বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত কোবানি শহরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ শুরু করেছে। এটি এমন সময়ে হচ্ছে, যখন কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এবং তুরস্ক-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে।
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আজ বৃহস্পতিবার কোবানিতে ঘাঁটি স্থাপনের জন্য নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সরঞ্জাম বহনকারী একটি বহর পৌঁছেছে। এই বহরে প্রিফ্যাব্রিকেটেড স্থাপনা, খনন যন্ত্রপাতি, নজরদারি সরঞ্জাম এবং জ্বালানির ট্যাংক অন্তর্ভুক্ত ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটি নির্মাণের মাধ্যমে আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগী কুর্দি বাহিনীকে সমর্থন জোরদার এবং অঞ্চলটিতে মার্কিন উপস্থিতি শক্তিশালী করা হচ্ছে।
গত নভেম্বরে এসডিএফ নিয়ন্ত্রিত এলাকায় তুরস্ক-সমর্থিত বাহিনীর অভিযানে উল্লেখযোগ্য প্রাণহানি এবং হাজারো মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। তুরস্ক কুর্দি নেতৃত্বাধীন এসডিএফকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে এবং তাদের নিরস্ত্র করতে চাপ দিচ্ছে। বর্তমানে কোবানি এবং ইউফ্রেটিস নদীর তিশরিন বাঁধের মতো গুরুত্বপূর্ণ স্থান দখল করতে তুরস্ক তার অভিযান জোরদার করেছে।
গত ৮ ডিসেম্বর তুরস্ক-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম আসাদ সরকারের পতন ঘটায়। সিরিয়ার এই পরিবর্তন ইরানের জন্য একটি কৌশলগত আঘাত। কারণ সিরিয়া হিজবুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগসূত্র স্থাপন করত।
সিরিয়ায় ইরানের দীর্ঘমেয়াদি সামরিক এবং আর্থিক বিনিয়োগ এখন চ্যালেঞ্জের মুখে। আসাদ পরবর্তী সময়ে তুরস্ক এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো শূন্যস্থান পূরণের জন্য এগিয়ে আসছে।
মার্কিন নেতৃত্বাধীন এসডিএফ সিরিয়ার প্রায় এক-চতুর্থাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে। মূলত উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলেই তাঁদের প্রভাব বেশি। এসডিএফ মার্কিন যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী লড়াইয়ের প্রধান মিত্র। তবে তুরস্কের ক্রমাগত চাপ এবং সংঘর্ষ এই অঞ্চলে স্থিতিশীলতার পথে বাধা সৃষ্টি করছে।
বিশ্লেষকেরা বলছেন, নতুন সামরিক ঘাঁটি নির্মাণ সিরিয়ার উত্তরের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।

ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
১০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
৩১ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে