ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হওয়ার আলোচনা চলছিল হাসেম সাফিয়েদ্দিনকে নিয়ে। গত শুক্রবার থেকে হদিস মিলছে না তাঁর। সাফিয়েদ্দিনর সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লেবাননের বেশ কয়েকটি সূত্র এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা আল-জাজিরা ও রয়টার্সকে।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার বলেছে, সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।
ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে গত বৃহস্পতিবার গভীর রাতে বৈরুর দক্ষিণ শহরতলিতে একটি বড় হামলা চালায় ইসরায়েল। এ সময় ভূগর্ভস্থ বাংকারে হাসেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের তিন কর্মকর্তা। এরপর থেকেই সাফিয়েদ্দিনর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।
লেবাননের নিরাপত্তা সূত্র এবং অন্য দুটি সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে বৈরুতের দক্ষিণ উপশহরে দাহিয়েহ নামে পরিচিত স্থানে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। সেখানে উদ্ধার কর্মীদের আক্রমণের স্থানটি খুঁজে বের করতে বাধা দেওয়া হচ্ছে। আর এই হামলার পর হিজবুল্লাহ এখন পর্যন্ত সাফিয়েদ্দিন সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলি লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি শুক্রবার বলেছেন, সেনাবাহিনী এখনো বৃহস্পতিবার রাতের বিমান হামলার মূল্যায়ন করছে, যা হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরকে লক্ষ্য করে চালানো হয়েছে।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে সেক্রেটারি জেনারেল নাসরুল্লাহসহ হিজবুল্লাহর অনেক সিনিয়র সামরিক নেতৃত্বকে নির্মূল করেছে ইসরায়েল। এর বাইরে শত শত লেবানিজ নিহত হয়েছে। ১২ লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে বেড়াচ্ছেন। এই অবস্থায় হিজবুল্লাহর উত্তরসূরি হওয়ার কথা ছিল সাফিয়েদ্দিনর। এখন কোনো কারণে যদি তাকেও হারায় হিজবুল্লাহ। তাহলে সেটা হিজবুল্লাহ ও ইরানের জন্য হবে বড় ধাক্কা।

গাজার শিশুদের কাছে ঘুড়ি ওড়ানো একসময় ছিল শৈশবের স্বাভাবিক আনন্দের অংশ। কিন্তু এখন একটি ঘুড়ি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দিকে উড়ে গেলেও সেটি নতুন করে হামলার অজুহাত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা।
২৬ মিনিট আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অচল সরাসরি সংলাপ আবারও শুরু করার উদ্যোগে নতুন আশার আলো দেখছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের পর ইসলামাবাদ জানিয়েছে, সংঘাত বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনার পথ তৈরি করতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।
৩ ঘণ্টা আগে
চলতি গ্রীষ্মে ইউরোপে পরপর চারটি রেকর্ডভাঙা তাপপ্রবাহে গত বছরের গ্রীষ্মের তুলনায় অন্তত ৩৫ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হয়েছে। মহাদেশটির অর্ধেকেরও কম এলাকার অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। ফলে চূড়ান্ত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থ
৪ ঘণ্টা আগে
নেপালে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বিক্ষোভ চলছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও রাজনীতিকেরা।
৫ ঘণ্টা আগে