ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হয়নি। এটি কেবল শেষের শুরু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে দেওয়া ভাষণে নেতানিয়াহু এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাফাহে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর এ কথা বললেন নেতানিয়াহু। এ সময় তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ করার শর্তও উল্লেখ করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, ‘ইয়াহইয়া সিনওয়ার মারা গেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাহসী সৈন্যরা তাঁকে রাফাহে হত্যা করেছে। যদিও এটি গাজায় যুদ্ধের শেষ নয়, বরং এটি শেষের শুরু। গাজার লোকদের কাছে আমার একটি সহজ বার্তা রয়েছে—এই যুদ্ধটি আগামীকালই শেষ হতে পারে। তবে হামাসকে অস্ত্র নামিয়ে রাখতে হবে এবং আমাদের জিম্মিদের আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে।’
ভিডিও ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হামাসের কাছে এখনো ১০১ জন ইসরায়েলি জিম্মি বন্দী আছে। এই ১০১ জন বিশ্বের ২৩টি বিভিন্ন দেশের নাগরিক। তিনি বলেন, ‘হামাসের কাছে গাজায় ১০১ জন জিম্মি রয়েছেন। যারা ইসরায়েলসহ ২৩টি দেশের নাগরিক। ইসরায়েল তাদের সবাইকে ফিরিয়ে আনার জন্য সক্ষমতার মধ্যে থাকা সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
যারা জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের সবাইকে ইসরায়েল সুরক্ষা দেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘তবে যারা আমাদের জিম্মিদের ক্ষতি করবে, তাদের জন্যও আমার একটি বার্তা রয়েছে—ইসরায়েল আপনাদের শিকার করবে এবং আপনাকে বিচারের আওতায় আনবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের নির্মিত “সন্ত্রাসের অক্ষ” আমাদের চোখের সামনে ভেঙে পড়ছে।’
ভিডিও ভাষণে নেতানিয়াহু হিজবুল্লাহ প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির শীর্ষ নেতাদের হত্যা করার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান সরকারের আরোপিত সন্ত্রাসের রাজত্ব শেষ হয়ে যাবে শিগগির।
নেতানিয়াহু আরও বলেন, ‘নাসরুল্লাহ চলে গেছেন, তাঁর ডেপুটি মোহসেন চলে গেছেন, হানিয়া চলে গেছেন, দায়েফ চলে গেছেন, সিনওয়ার চলে গেছেন। ইরান সরকার তার নিজস্ব লোকদের ওপর এবং ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে জনগণের এবং যে সন্ত্রাসের রাজত্ব চাপিয়ে দিয়েছে—তা খুব দ্রুতই শেষ হয়ে যাবে।’

ভারতে দিল্লি অঞ্চলের গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ১৬ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের শুরুতে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজনই দুই বছরেরও বেশি সময় ধরে বেসরকারি পরিবহন কোম্পানি বিশ্বনাথ ট্রাভেলসের সঙ্গে কাজ করছিলেন বলে জানিয়েছেন কোম্পানিটির এক কর্মী।
৩৪ মিনিট আগে
দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
২ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৪ ঘণ্টা আগে