
সৌদি আরবে শিগগিরই শুরু হতে যাচ্ছে এক অনন্য ভ্রমণযাত্রা। দেশটিতে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারকা চলমান হোটেল হিসেবে ইতিহাস গড়বে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ নামে বিলাসবহুল একটি ট্রেন। ইতালীয় প্রতিষ্ঠান আর্সেনালে গ্রুপ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ সম্মেলনে ট্রেনটির নকশা ও পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, ‘ডিম অব দ্য ডেজার্ট’ ট্রেনে থাকবে ৩৩টি ব্যক্তিগত স্যুইট। এর মধ্যে ৩১টি সাধারণ প্রাইভেট স্যুইট এবং দুটি প্রেসিডেনশিয়াল স্যুইট। সর্বোচ্চ ৬৬ জন অতিথি একসঙ্গে এই বিলাসবহুল ট্রেনে ভ্রমণ করতে পারবেন। যাত্রীদের জন্য থাকবে দুটি রেস্তোরাঁ বগি এবং একটি ঐতিহ্যবাহী ‘মজলিশ লাউঞ্জ’, যেখানে মরুভূমির অনুপ্রেরণায় কাঠের খোদাই, সোনালি অলংকরণ এবং উষ্ণ রঙের মিশ্রণে সৌদি ঐতিহ্যের আভিজাত্য ফুটে উঠবে।
রেস্তোরাঁর বগিগুলোতে পরিবেশন করা হবে স্থানীয় সৌদি খাবার, সঙ্গে আন্তর্জাতিক মেনু ও ইতালীয় ফিউশন কুইজিন। বিশ্বখ্যাত শেফরা এসব খাবার তৈরি করবেন।
আর্সেনালে গ্রুপের প্রধান নির্বাহী পাওলো বারলেত্তা বলেছেন, ‘ড্রিম অব দ্য ডেজার্ট একটি চলমান শিল্পকর্ম, যা ইতালীয় কারিগরির সূক্ষ্মতা ও সৌদি দর্শনের সমন্বয়ে গঠিত। এটি অতুলনীয় বিলাসবহুল ভ্রমণের এক নতুন সংজ্ঞা তৈরি করবে।’

এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সৌদি আরব রেলওয়ে, পরিবহন ও রসদ সেবা মন্ত্রণালয়, পরিবহন কর্তৃপক্ষ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং সৌদি টুরিজম কর্তৃপক্ষের সহযোগিতায়।
২০২৬ সালের শেষ দিকে ট্রেনটির প্রথমবারের মতো রিয়াদ থেকে যাত্রা শুরু করবে। পাড়ি দেবে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ। পথে এটি সৌদি আরবের সবচেয়ে আকর্ষণীয় কিছু প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানে থামবে। এসব স্থানের মধ্যে রয়েছে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থানগুলো। এ ছাড়া আরও একটি গোপন কিন্তু অসাধারণ গন্তব্যের কথা বলা হলেও তা প্রকাশ করা হয়নি। তবে শিগগিরই সেই স্থানের নাম ঘোষণা করা হবে।
যাত্রীরা এক রাত বা দুই রাতের ভ্রমণ প্যাকেজ বেছে নিতে পারবেন এবং ট্রেনের ভেতরে ও বাইরে নানা অভিজ্ঞতা ও সেবা গ্রহণ করবেন।
ট্রেনটির অভ্যন্তরীণ নকশা তৈরি করেছেন লেবাননে জন্ম নেওয়া স্থপতি ও ডিজাইনার আলিন আসমার দ’আম্মান। তিনি ‘কালচার ইন আর্কিটেকচার স্টুডিও’ এর প্রতিষ্ঠাতা। তাঁর নকশায় খোদাই করা কাঠ, বস্ত্রের ঐতিহ্যবাহী বুনন এবং সূক্ষ্ম টেক্সচার দিয়ে সাজানো ওই ট্রেনে সৌদি ও ইতালীয় ঐতিহ্যের সংমিশ্রণ ঘটেছে।

২১০০ সাল নাগাদ চীনের অর্ধেকের বেশি মানুষের বয়স হবে ৬০ বছরের ওপরে। এই বিশাল প্রবীণ জনগোষ্ঠীর সেবার জন্য চীন হিউম্যানয়েড রোবট, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস, এক্সোস্কেলেটন রোবট এবং মাসল স্যুট তৈরির ওপর জোর দিচ্ছে। এক সন্তান নীতির প্রভাবে বর্তমান প্রজন্মের তরুণেরা ভাইবোনহীন হওয়ায় তাঁদের একাই মা-বাবার সেবা
৯ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সপ্তাহ ধরে চলতে পারে এমন একটি দীর্ঘস্থায়ী এবং ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে এই অভিযান দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ও গুরুতর সংঘাতে রূপ নিতে পারে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি)
১০ ঘণ্টা আগে
নাভালনির শরীর থেকে সংগৃহীত জৈবিক নমুনার বিশ্লেষণে ‘এপিব্যাটিডাইন’ নামক একটি টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। এই বিষ মূলত এক প্রজাতির বিশেষ বিষাক্ত ব্যাঙের চামড়া থেকে সংগ্রহ করা হয়। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নাভালনির শরীরে এই টক্সিন পাওয়ার পেছনে কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে না। তাঁর শরীরে এটি...
১২ ঘণ্টা আগে
২০১৯ সালের জুন মাসে এপস্টেইনকে পাঠানো এক বার্তায় ব্যানন লিখেছিলেন, ‘পোপ ফ্রান্সিসকে আমরা নিচে নামিয়ে আনব (Will take down)।’ ওই বার্তায় তিনি হিলারি ক্লিনটন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে পোপকেও নিজের অন্যতম শত্রু হিসেবে তালিকাভুক্ত করেন। এপস্টেইনকে ‘ভাই’ সম্বোধন....
১৩ ঘণ্টা আগে