
হামাস–ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৩১৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও ২৪০ জনকে হামাস জিম্মি করে রেখেছে। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে বলে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে নিহতের এ সংখ্যা দাঁড়িয়েছে।
ইসরায়েলের মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, জিম্মি ২৪০ ইসরায়েলি পরিবার সরকারকে এসব তথ্য দিয়েছে। তাদের ধরে নিয়ে গিয়ে গাজায় আটকে রেখেছ হামাস।
দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘সামরিক বাহিনী নতুন তথ্যের সন্ধান করছে, তাই এ সংখ্যাই চূড়ান্ত নয়।’ এ ছাড়া প্রকাশিত নতুন সংখ্যায় হামাসের মুক্তি দেওয়া চার বন্দী অন্তর্ভুক্ত নন।
হাগারি বলেন, গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ৩১৫ সেনা নিহত হয়েছে। হামাসের হামলার জবাবে ইসরায়েলি সেনারাও গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে।
এ যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ৮০০–এর ও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি ৮ হাজার ৩০৬ জন এবং ইসরায়েলের ১ হাজার ৫৩৮ জন রয়েছে।

মার্কিন ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বসের প্রকাশ করা ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তাঁর অবস্থান পিছিয়ে পড়ার পর এবার শীর্ষ ৫০ জনের তালিকা থেকে তিনি বাদ পড়লেন।
১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাময়িকভাবে ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ অবস্থায় দেশটিতে দেড় লাখের বেশি যাত্রী আটকা পড়েছেন।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী যমজ দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তারানেহ রহিমিকে ফাঁসিতে মৃত্যুদণ্ড এবং তাঁর যমজ বোন রোমিনা রহিমিকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে